একদিন সমস্ত আকাশে ছিলো আমার উড়ার অধিকার
তোমার সবটুকু ঐশ্বর্যে আমারও গর্ব হয়েছিলো একদিন
আজ যেন মনে হয় তোমার কিছুতেই নেই উপস্থিতি আমার
মিছেয় এতদিন স্বপ্ন দেখেছি রঙিন।
একদিন তোমার সবটুকু অহঙ্কার ছিলো আমার ব্যক্তিত্ব
তুমি পাশে আছো এই গর্বে সমস্ত মহাকাশে ছিলো আমার বিচরণ
এখন মনে হয় ওসব কিছু নয়, ওসব বাতাসের অস্তিত্ব
মিছেয় রাত্রি করেছি ভোর দেখে মিথ্যে স্বপন।
একদিন আমি তোমার রাজ্যে ছিলাম যেন রাজারকুমার
কত আনন্দ কত প্রেম ছিলো, কত গানগীতি বেসুমার
একদিন তোমার ঘ্রাণে প্রাণে জাগতো ঠিক নবান্নের উৎসব
আজ মনে হয় কিছু নয় ওসব, ওসব সময়ের মৃতখুলি, শব।
তবু আজ মনে হয় একদিন ঠিকই ছিলাম রাজার তনয়
হৃদয়ে সাথে হৃদয় মিলেছিলো যেন সাত জনমের প্রণয়।
২৩.১১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


