কবিতার শরীরে এখন স্ক্রু ঢিল
রাবারের মতোন তাই টেনে লম্বা করি পংক্তির মাথা
কবিরা এখন মাসে মাসে খায় পিল
তাই তারা বছরে জন্মায় মাত্র দুচারটি কবিতা।
খুব হিসেবে করে অবেগের সঙ্গমে তারা মিলিত হয়
খুব হিসেবে করেই তারা বুনে দেয় অলঙ্কার আর উপমা
কবিরা আর করেনা কিন্তু নকল প্রণয়
তাদের কিন্তু এখন ব্যাংকে টাকা থাকে জমা।
কবিদের আর মাথায় ঝাকড়া চুল নেই
ক্ষমতাধর আমলার মতোন তারা কোর্টপ্যান্ট পরে
তারা এখন সংসারী আপন ঘরেই
কোনো কবি আর না খেয়ে মরে।
কবিরা এখন কিন্তু পা টিপে টিপে চলে
তারাও খোলস বদলায় ক্ষমতার পালাবদলে।
৩০.১২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


