আমি যাদেঁর চিনি কিংবা যাঁরা আমাকে চেনেন
সেই সব পরিচিত মুখ প্রতিদিন একটি দুটি করে কমে যায় ;
তার মানে আমারও জনপ্রিয়তা কমে আসতে থাকে ?
এই যে বালুচরে বাঁধা ঘর
সবুজ অরণ্যানানীর নির্জনতার ঘ্রাণ
প্রেম নামক বায়বীয় আবেশের হলকা
সব একদিন ফিকে হয়ে আসে __
আমরাও নিশ্চিত এক গন্তব্যের কুঁড়েঘরে মিলিত হই।
তবে কেনো নিজকে জাহির করার মরণকামড়
নিজের সত্তার গভীরে থাকা সুবাসের অঙ্কুর ফোটাবার প্রাণপণ সংগ্রাম
তবে কেনো বাতাসের বাতাসার লাগি প্রেম প্রেম যুদ্ধ।
সকল দায় মিটে দিয়ে তবু অামি চাই নিজের সত্তার বিকাশ
পরিচিত মুখগুলো আমার সামনেই কাতড়ায় সেদিকে দেখে তবু আমার
হয়না এতটুকু অনুশোচনা __
আমি আমার আমিত্ব নিয়ে পৃথিবীর ইতিহাসকে ভরপুর করতে চাই
স্বকীয় শব্দের সম্ভারে.....
১৭.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





