মনের কোণে গুমড়ে উঠে কান্না __
তোমার জন্য হু হু করে মন
মধুর ছিলো সেই সব অনক্ষণ
তুমি ছিলে হিরে চুনি পান্না।
আজ কিছু নেই__শুধু আছে দুঃখ
তোমার জন্য হৃদয় কাঁদে তাই__
তোমার জন্য টন টন করে বক্ষ
কোথায় তবে তোমার দেখা পাই ?
তবু তোমায় ভালোবেসে যাই
তুমি যে হায় আমার প্রেমেরে দেবি
তোমার জন্য আজ যে আমি কবি
ত্রিভূবনে তোমায় তবু পাই।
হালকা ভাবে রঙে রসে তুমি
মনটা জুড়াও__বর্ষাসিক্তভূমি।
২৩.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






