তোমাকে আবার যেন নিবিড় মনে হয়
তোমার পাশে বসতে খুব ইচ্ছে করে __
কাছে এলে আমি যেন রাজার তনয়
আমাকে ভোলায় যেন প্রেম যাদুকরে।
ক্লাসে ক্যাম্পাসে অামি কঠিন মানুষ
তুমি কাছে এলে যেন জলের দহন
তোমাতে আমাতে শুধু চলে অনুগমন
ঝরে পড়ে সহসা কামের কুরুষ।
তোমার কাছে আমার যত দুর্বলতা
আমার সবটুকু শুধু তোমাতেই প্রকাশ
তোমার পরশেই অথই নীলকাশ
তোমার সুবাসে এই গীতিকবিতা।
তোমাতে আমাতে এ কী অভিকর্ষবল !
অন্তগর্ত সুন্দরে দেখো সফেদ তরল !!
২৩.০৩.২০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






