ভেবেছি আবার আমি গাঁয়ে ফিরে যাবো
লাঙলটারে ধরে নেবো শক্ত হাতে __
চাষাবাদে আবার আমি সোনা ফলাবো
দিনগুলো কেটে যাবে দুধে আর ভাতে।
নগরের নরগুলো কেমন দানব
মানবতা নীতি বলে কিছু ভাই নাই
দেখতে আবার তারা শুদ্ধমানব
চোরে আর ডাকাতে তারা শ্বশুর জামাই।
অনেক দেখেছি আমি নীতিবাদী লোক
লুটেপাটে খায় তারা ভাউচারের বিল
রাতের আঁধারে তাদের আকাশ আবার নীল
ঘুষ খেয়ে কেনো তারা বউয়ের নোলক।
নগরের নরগুলোর মড়ক পড়ুক
গায়ের ঘাসের 'পরে শিশির ঝরুক।
২৪.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






