দিনগুলো কেটে গেলো দুঃখ বেদনায় __
তুমি তো ভালোই ছিলে হে মানবী দেবি ;
কার কাছে আমার আছে এতটুকু দায় ?
কার কাছে হব আমি মস্ত কবি।
কার কাছে রাখি আমি সকল দুর্বলতা ;
কার কাছে রাখি আমি কথার ঝুড়ি ___
কে আর হতে চাবে গীতিকবিতা
তুমিই তো আমার হার সাতনরি।
মন খুলে শুনিবে কে যুদ্ধের আখ্যান ___
জীবনের কষ্টের কথা কারে বলিবো ;
কে আর গানে দেবে ভালোবাসার তান ?
কাহারে আপন করে আমি লহিবো ?
হালকা সনেটের মতোন আসো হে দেবি !
ভালোবাসার রঙে আজি দুজন দ্রবি !!
২৫.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






