মনে পড়ে তবু তোমাকে আবার
কী সুধাময় ছিলো সেই দিনগুলো ;
কত মিটি মিটি দেখো লক্ষ তারার
তুমি কেনো আজি এত মনেভুলো।
মনে কি পড়ে না তোমার বসন্তদিন ?
একদম ভুলে গেছো আমাকে তুমি __
তুমি তো নিয়েছিলে ভালোবাসা ঋণ
ফিরে কি দেবেনা হে অভিমানী।
আমি তো এখনো আছি যদি ভুল ভাঙে
ভুলে যদি ফিরে আসো বসন্ত বেলা ;
জোয়ার যদি ওঠে তব মরা গাঙে __
যদি খুলে ধরো এক নিঝুমনিরালা।
অাঘাতে আঘাতে আজ কষ্টিপাথর ;
ভাষাহীন পড়ে থাকি সবটা প্রহর।
২৫.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






