হাসিমুখে থাকি আমি__ দুঃখ লুকাই
কে আর জানে কী করে দিনুগলো যায় __
জীবনের সব কিছু__ হয়েছে বৃথাই ;
তোমাদের মতো মম দিন বয়ে যায়।
চোখের জলেতে আমি ভাসি রাত্রিদিন
তোমাদের মতোন তো আমিও মানুষ
তোমাদের জীবন দেখি কতই রঙিন __
অথচ আমি এক ব্যর্থ পুরুষ।
ধন নেই, মান নেই__নেই তো টাকা
মানুষ আমাকে দেখে নাক ছিটকায় __
কতজন রূপসীরে কী করে পটায় __
অথচ আমার জীবন কেমন ফাঁকা।
হাসিমুখে থাকি তবু__কোনো দুঃখ নাই
আমার জীবনে কোনো বাজে না শানাই।
২৫.০৩.২০১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






