তার এখন চারটি সন্তান
সে নাকি ভালোবাসা ভুলে গেছে।
সন্তান হলে মানুষ ভালোবাসা ভুলে যায়
জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষ হয় যন্ত্রের দাস
তাই কি তার আর নেই ওড়ার আকাশ ?
সে ভালোবেসে তুলে দিতে চেয়েছিলো তুলতুলে নরম শরীর
সে ভালোবেসে রূপ যৌবন উজাড় করে দিতে চেয়েছিলো
ভালোবাসা মানে ঘর বাঁধা ?
তার কথা আজ আমারও মনে নেই
পৃথিবীর কেন্দ্রমণ্ডলে যেমন পড়ে আছে নুড়িপাথর
মেয়েটির ভালোবাসা সময়ের আস্তরণে গহীন গভীর জলে
পড়ে গেছে।
সন্তান, সে ভালোবাসার ফসল__
ভালোবাসা, রমনের আনন্দের আগাম পূর্বাভাস
কিংবা জৈবিকতার প্রাকমুহূর্তের ভাবনা।
তা না হলে সে ভুলে যাবে কেনো ?
০৯.০৬.২০১৫
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




