যতদূর যাই, তবু কবিতার কাছে ফিরে আসি
যদিও বাংলাদেশের নদীতে কাঁকড়ের চেয়ে এখন কবির সংখ্যা বেশি।
ভাতে মাছে বাঙালির সবাই কবি ।
তবু আলুর সঙ্গে কালু মিলে গেলেই কবিতা হয় না।
কিংবা কুকুরের সঙ্গে নুপুরের মিলটাই কবিতা নয়।
কবিতা কী কবি নিজেও জানেন না।
কবিতা কী তা জানা হয়নি আজও
অথচ কবিতার ভারে ভারি হয়ে গেছে সেলফের তাক
নেটের বাক্স ভরে গেছে।
তবুু কবিতার কাছে ফিরে আছি
কবিতাকে মনে হয় সদ্য বিবাহিত নারীর তুলতুলে দেহ
কবিতাকে মনে হয় প্রথম গোলাপের সুবাসের তীব্র আভা
কবিতাকে মনে হয় হৃদয়ের নির্যাস থেকে জন্ম নিচ্ছে একটি একটি পুলকের

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



