কথা অনেক জমে থাকে মুখের ভাঁজে ভাঁজে
বলারও তো অনেক কিছুই আছে।
উলুবনে মুক্তা ছড়ালে লাভ কতটুকু ?
দম্ভ আর দেমাকের ভারে কুঁজো হলো
সাহেবের লম্বমান সুঠাম মেরু
সাহেবের ভূরিতে জমেছে চুকচুকে তেল।
তুমি কি পাবে কাঁঠালের স্বাদ খেলে কদবেল।
তুমি বলছো কী আর সাহেব শুনছে কী ?
তুমি অধিকার অধিকার বলে চিৎকার করো
ওদিকে আতপ রুমে সাহেব শীৎকার করে।
কারে তুমি কী বলেছো ? কারে তুমি শ্রদ্ধা জানাও ?
বলে কিছু নেই
কী লাভ হবে বলো চোরকে শোনায়ে ধর্মের কাহিনি
তার চে বরং অভিসম্পাত করো__ইতরপুত্রের নামে...
২০.০৬.২০১৫
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




