ঝড়ে মুছড়ে যাই __তবু নতুন পাতাদের মতোন অঙ্কুরিত হই
মেরুদণ্ড সোজা করে আবার দাঁড়াই মিছিলে ঢলে
মুঠো মুঠো চেতনাগুলো ছুঁড়ে মারি শূন্যের দিকে
আবার আমরা অধিকার নিয়ে রাজপথে নেমে আসি।
এই আলোবাতাসে আমারও অধিকার আছে
এই সবুজ অরণ্যের সৌন্দর্যগুলো আমি অনুধাবন করি
এই নদী নক্ষত্র আর প্রকৃতির অবাধ বিস্তারে আমারও চেতনা মিশে আছে
তবে কেনো কথিত আভিজাত্যের বড়াই__
বৃদ্ধ কুঁজো হলে কোথায় লুকায় দাপট আর দম্ভ ?
হে ক্ষমতাভূক মানুষ__
সাম্য আর সুন্দরকে ভালোবেসে এসো মানবিক পৃথিবীর গড়াই।
২৪.০৬.২০১৫
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



