বর্ষাবাদল আসে__যায়
তুমি ইচ্ছেমত ভালোবেসে আবার লুকাও ঘুমের গুহায়
অথচ আমার রাত কাটে না।
কেবলি ভাবনার ফড়িং উড়ে য়ায় বৈকালিক জলাধারে
অজস্র জলপদ্মের বনে সাদাবক দুএকটি পুঁটি খলিসা ধরতে
সন্তর্পনে এগুতে থাকে একপা দুপা।
তুমি চোখে চোখ রাখো
তুখোর গোয়েন্দার মতোন রহস্য উন্মোচন করতে চাও প্রাক্তন প্রেমের
অথচ তারচে তুখোর কলাকুশলী আমি একরাশ হাসির জোয়ারে তোমার
সকল ভাবনা ভস্ম করে রঙিন রসের ভাণ্ডারে তোমাকে নিয়ে যাই।
অথচ আমি জানি আমার দুর্বলতা
কী সুন্দর লেপে দেই ঘরের আঙিনা
তুমি কেনো ? পৃথিবীর কোনো গোয়েন্দা ধরতেই পারবেনা
আমি কাউকে ভালোবেসেছিলাম__
কেনো না মনের সে ঘরে আমার কেউ যেতে পারে না।
২৭.০৭.২০১৫
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




