আমি ছিলাম তোমাদের মিছিলে
এই রাজপথে আমারও পদচিহ্ন আছে
মুঠো মুঠো হাত শূন্যে ছুঁড়ে দিয়ে অন্যায়ের প্রতিবাদ আমিও করেছি
স্বৈরাচার-বিরোধী আন্দোলনে বুকের তাজা রক্ত আমি ঢেলে দিতে প্রস্তুত ছিলাম
এই সমাজ আর সভ্যতার বুকে আমি দিয়েছি দুচারটি শব্দের দ্যোতনা __
বুকের কঙ্কালে মাইন বেঁধে অামিও ঝাঁপিয়ে পড়েছি হানাদারের কনভয়ে
দেশ ও দশের জন্য আমি লড়েছি।
আমারও বুকে ভালোবাসা ছিলো __
একজন কলাবতী রমণী আমারও জন্য অধীর অপেক্ষায় জেগেছিলো রাত
সুন্দরের স্পর্শে আমার হৃদয়ে ফুটেছিলো বৃষ্টিভেজা কদমফুুল __
হৃদয়ের সুবাসে অতিথি পাখিরা ঠাঁই দাঁড়িয়ে ছিলো এক চিলতে হাসিতে
কালের মিছিলে আমিও ছিলাম
দুফোঁটা অশ্রুজল আমার ঝরেছিলো ব্যর্থ প্রেমের দহনে
তোমাদের মতোন আমারো আছে রক্ত মাংসের দেহ __বসন্ত বাতাসে আমিও একদিন
শিহরিত ছিলাম __আমারও উপচে পড়া যৌবন ছিলো।
০৬.০৮.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

