কী করে বলি : তোমাকে ভালোবাসি।
ভালোবাসাটুকু যদি তুমি নিলামে তুলে থাকো
কী করে বলি : তোমাকে কথা দিলাম
যদি আমি পেরুতে না পারি বাঁশের সাঁকো।
মূলত ভয়ে থাকি __ সাহস করে বলতে পারি না : তুমি আমার
কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড়ই কঠিন
কারণ প্রেম আর ভালোবাসারা এখন দিব্যি করে হাট ও বাজার
নিবার্হীদের এখন বড় কড়া রুটিন।
বলার সাহস নেই আমার : আমি সত্যি এখন মহান কাপুরুষ
সত্য কথা সাহস করে বলতে হিম্মত আমি হারিয়ে ফেলেছি
দেশের আবহাওয়ার প্রেক্ষাপটে আমিও বদলাই কুরুষ __
নিবার্হীর মিথ্যে আদেশে বোকা জনগনের সঙ্গে খেলি কানামাছি।
কী করে বলি : মানবতা ও সত্যই জীবন
গিঁট খুলে অনন্তে উড়ে যাবে আমার রঙিন তবোন।
১৭.০৮.২০১৫
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



