somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কামলাচরিত ০২

২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতই দিন যাইতেছে ততই নিজেরে আখ বইলা মনে হইতেছে। আখ যেমন চিপ্পা রস বাইর করা হয় অফিসও তেমন আমারে চিপ্পা সব তেল বাইর কইরালাইতেছে।

সপ্তাহে মাত্র ২ দিন ছুটি দেয়। এর বাইরে ছুটি চাইতে হইলে নাকি অ্যাপ্লিকেশন করন লাগব। এইটা কেমন কথা, আমরা কি এই স্বাধীনতা চাইছিলাম!!!?? দুপুরে আমার খালি ঘুম আসে অথচ অফিসে কোথাও ঘুমের কোন এন্তেজাম নাই। বইসা একটু ঝিমাইতে নিলেই আৎকা সুপারভাইজার কাম নিয়া হাজির হয়। ঘুম চোখে কামের কথা শুনলেই আমার মেজাজ দ্যুলোক-ভূলোক ভেদ করিয়া আকাশে উইঠা যায়। সুপারভাইজার যেসব কামের কথা বলে তা আমার এক কান দিয়া ঢুইকা আরেক কান দিয়া বাইর হইয়া যায়, মাথা পর্যন্ত যায় না। মাথায় ঘুরতে থাকে টুম্ব রাইডার, অ্যাসাসিনস্ ক্রীড, ফিফা। প্রতিদিনই সকালে ঘুম থেইকা উইঠা অফিসে দৌড়ানো লাগে। কিন্ত মাত্র ২৫-৩০ মিনিট দেরী করলেই উপস্থিতির খাতায় আমার সাইন করার জায়গায় লাল দাগ দিয়া রাখে। উহাদের কাছে আমার দেরী করাটাই বড় হইয়া গেল অথচ আমি যে সকালের মধুর ঘুমের সাথে ব্রেক আপ কইরা অফিস জিয়ারত করলাম সেইটা কিছুই না। উহারা এমন নাস্তিক।

ছুডুবেলায় বাপে কইছিল, “পড়াশুনা ভাল না লাগলে বলিয়া দাও গ্রামে পাঠাইয়া হালচাষের বন্দোবস্ত করিয়া দেই”। পড়াশুনা ভাল না লাগলেও কষ্ট কইরা করছিলাম, ভাবছিলাম কষ্ট করলে কেষ্ট পামু। মাগার কেষ্টর নামে পাইলাম আইক্কাওয়ালা বাঁশ। এখন মনে হয় ঐ সময় বাপের কথামত কাম করা উচিত আছিল। মুরুব্বীদের কথা না মানলে যে খাড়ার উপর লস্ খাওয়া লাগে তা আগে বুঝি নাই।

আখের ছোবড়া হইতে আর কয়দিন বাকি জানি না তবে প্রতিদিন সকালে ঘুম থেইকা উইঠা অফিসে দৌড়ানোর টাইমে নজরুলের ভাষায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, দাও শৌর্য দাও ধৈর্য্য হে উদার নাথ, দাও প্রাণ।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×