somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৌলবাদ : সৃজনশীলতার শেকড়

২৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'মূল' শব্দের বিশেষণ হলো 'মৌল'। মূল মানে শেকড়, আসল কারণ, উৎস, ভিত্তি। আর মৌল অর্থ মূল সংক্রান্ত, মূলোৎপন্ন। কাজেই মৌলবাদ হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের উৎসলগ্ন চিন্তা। একটা উদাহরণ দিই। আমি যুক্তি দিয়ে বলেছিলাম যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা। একজন পাঠক আপত্তি করলেন। বললেন, ধর্মনিরপেক্ষ না হলে তো সাম্প্রদায়িক হতে হবে। তিনি তাঁর বক্তব্যের পক্ষে কোনো যুক্তি দাঁড় করাতে পারেন নি। পারার কথাও নয়, কারণ তিনি বাইরের প্রথা আর পরিস্থিতির দ্বারা প্রভাবিত ছিলেন। বিষয়ের ভেতরে প্রবেশ করেন নি।

চিন্তার জগতে বিষয়ের ভেতরে প্রবেশ করার নামই মৌলবাদ। অমৌল প্রভাব-বৃত্ত থেকে বের করে আনবার উদ্দেশ্যে আমি তাঁকে বলি -- দেখুন, মানুষ এ কারণেই নিরপেক্ষ হতে পারে না যে সে মানুষ। কিন্তু একটা পিস্তল নিরপেক্ষ। পুলিশ অপরাধীকে লক্ষ্য করে ট্রিগার চাপলে সে যেমন কাজ করে, তেমনি কাজ করে দস্যু কোনো শিল্পপতিকে গুলি ছুঁড়লেও। এ নিরপেক্ষতার কারণ চিন্তার অনুপস্থিতি। কিন্তু মানুষ চিন্তা করে এবং এই প্রক্রিয়ায় সে ভালো ও মন্দ দু'টোর একটিকে বেছে নেয়। সচেতন সিদ্ধান্ত ছাড়াও এ পক্ষাবলম্বন ঘটতে পারে। আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন, কিংবা অবিশ্বাস, নতুবা সন্দেহ -- এ তিনের বাইরে যেতে পারবেন না। বিশ্বাসের ক্ষেত্রে নিরপেক্ষতা খুবই অবান্তর। কাজেই আমরা সিদ্ধান্তে আসতে পারি যে নিতান্ত উন্মাদ না হলে কোনো মানুষ ধর্মনিরপেক্ষ হতে পারে না।

আসলে মৌলবাদ পরিচ্ছন্ন ও গভীর অর্থদ্যোতক একটি শব্দ। ভুল জায়গায় ব্যবহার করে করে একে আমরা কলুষিত করে ফেলেছি। সাহিত্যিকদের কাছে বিশ্বব্রহ্মাণ্ডের সবচে' মূল্যবান সম্পদ শব্দমালা। স্থূল লেখকদের ভুলে শব্দের ওপর এই অত্যাচারে তাঁরা ব্যথিত হন। রবীন্দ্রনাথ শব্দপ্রয়োগে কৃপণের মতো হিসেবি ছিলেন, অথচ সেই তিনিই লিখেছেন সবচে' বেশি। কাজেই সতর্ক শব্দবোধ লেখালেখির কোনও বাধা নয়। এখানে রবীন্দ্রালোচনার প্রাসঙ্গিকতা হলো, তিনি ছিলেন বাংলা সাহিত্যের সবচে' মৌলবাদী লেখক এবং সে কারণেই সর্বাপেক্ষা সৃজনশীল।

অনেকদিন আগে আইনস্টাইন-রবীন্দ্রনাথের সাক্ষাৎকারটি পড়েছিলাম, আমার মনে পড়ছে যে সেখানে তাঁরা দু'জন বিজ্ঞান, সাহিত্য, শিল্প ও সঙ্গীতের মৌল তত্ত্ব আলোচনা করেছিলেন। মৌলবাদী বিজ্ঞানী ছিলেন বলেই আইনস্টাইন সৃজনশীল বিজ্ঞানী হতে পেরেছিলেন। তাঁর আপেক্ষিক তত্ত্ব হলো পরম মৌলবাদী বিজ্ঞান-তত্ত্ব। একইভাবে সক্রেটিস, গাযালী, ইবনে সীনা -- সবাই ছিলেন স্ব স্ব ক্ষেত্রে মৌলবাদী এবং এ কারণেই তাঁদের আমরা পেয়েছি কীর্তিমান মহাপুরুষ হিসেবে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×