কবিতার রাজ্যে নৈরাজ্য
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকাল ব্লগে একদল চাটুকারের আনাগোনা টের পাচ্ছি। বাংলাদেশে ঢের ভালো মানের কবি থাকতে এরা দল বেঁধে এক অকবির গুণগানে এমনই কোরাস গাইতে শুরু করেছে যে মনে হচ্ছে বঙ্গদেশে বুঝি এক নব্য হোমারের আবির্ভাব ঘটলো! এদের একজনের পোস্টে আমি মন্তব্য করেছিলাম যে প্রকৃত কবিকে টেনে হিঁচড়ে পরিচয় করাতে হয় না। তাঁরা একদিন ঠিকই আপন আলোয় ভাস্বর হয়ে ওঠেন। মৌলিক সৃজনশীলতা আর উপলব্ধির গভীরতা ছাড়া কবিতা হয় না। এইসব না বুঝেই যারা অর্থহীনভাবে পঙক্তির পর পঙক্তি অকাব্য লিখে গাঁটের পয়সা খরচ করে বই ছেপে কবিখ্যাতি কিনে ফেলতে চায়, বস্তুত কবিতার দেশে ক্ষণিক নৈরাজ্য সৃষ্টি ছাড়া এরা আর কিছুই করতে পারে না। সময়ে আপনি ছাঁটাই হয়ে যায়। কাজেই চাটুকারিতা বাদ দিন! এই মন্তব্যের পর ওই ব্লগার, (যে কিনা নিজের নামের বানান জান না, নিজের ব্লগে একবার লিখেছে 'আফসার' আবার 'আফছার', কী শুদ্ধাশুদ্ধিজ্ঞান!) আমাকে ব্লক করে রেখেছে।
আমার ক্ষীণ সন্দেহ, নির্বাচনে 'আমার ভাই, তোমার ভাই'-এর মতো "দীন" কবিযশোপ্রার্থীরা কি ভাড়াটে প্রচারক নিয়োগ করতে শুরু করেছে? এরপর কি মিছিল বেরুবে -- 'মোদের দাবি মানতে হবে, কবি স্বীকার করতে হবে'?
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন