মিন্টু ফজরের আযানের পরপর আমরা রওনা দেব। তুই ভোর বেলা শামীমের বাড়ীর সামনে তোর সাইকেল নিয়ে চলে আসবি। তিন সাইকেল পাঁচ জন রওনা হলাম পাবনার উদ্দেশ্যে পরদিন অন্ধকারাচ্ছন্ন ভোর বেলা। কুষ্টিয়া থেকে পাবনা। আমরা সাইকেল হাডিন্জ ব্রিজ ( রেল সেতু) এর উপর তুলে ব্রিজ দিয়ে পদ্মা নদী পার হলাম। পাবনায় কেনো যাচ্ছিলাম আজ আর তা মনে নেই। না না ফেরদৌসের বোনের বিয়েতে যাচ্ছিলাম কিন্তু সেখানেতো আমাদের যাবার কথা ছিলোনা। তারমানে মিন্টু তার খালাতো বোনের বিয়েতে আমাদেরকে নিয়ে গেছে। হে তাইতো আমরা সেই বিয়ে বাড়ীর বাইরে প্যান্ডেলের মধ্যে সারারাত। কত মজা। সারারাত ঘুমায়নি। শুধু গল্প আর গল্প। কি গল্প করেছি সারারাত। আজ আর তা মনে নেই। কিশোর বয়সের উচ্ছলতা। কারন অনুসন্ধানের চেষ্টা কখনো করিনি। করতে ইচ্ছা হইছে তাই করছি যাইতে ইচ্ছে হইছে তাই গেছি। মাঠের মধ্যে দিয়ে সাইকেল চালানো। মাঠের মধ্যে সাইকেল নষ্ট হয়ে যাওয়া। ঠেলতে ঠেলতে সাইকেল নিয়ে আসা। রাস্তার ধারের পেঁপে গাছের পেঁপে খাওয়া। দোকান থেকে মুড়ি আর গুড় কিনে সাইকেল চালানো আর গুড় মুড়ি খাওয়া। তিন সাইকেল পাঁচজন। পাশ দিয়ে সাঁই সাঁই করে বড় বড় বাস ট্রাক যাচ্ছে। পাবনা থেকে দুপুরে রওনা দিছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ী ফিরব। টেনশন। মায়ের কাছে বকুনি খাইতে হবে এমনকি মার পর্যন্ত খাওয়া লাগবে। আমি আর সাইকেল চালাতে পারছিনা। খুব ক্লান্তি লাগছে। ঠিক আছে তুই পিছনে বস আমি চালাচ্ছি। নে এবার তুই চালা আমি বসি। আচ্ছা তুই বস আমি চালায়। ঠিক এইভাবে পালাক্রমে সাইকেল চালানো। সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হায়ওয়ে। বাড়ী ফিরব। রাত হয়ে যাচ্ছে। না ব্যাপারটা একটু বেশি বেশিই হয়ে গেল। কিন্তু এইটা এখন ভেবে আর কি লাভ। এরচেয়ে তাড়াতাড়ি বাড়ী চল। কিন্তু পথতো ফুরাতেই চাচ্ছেনা। মামা আমি আর চালাতে পারছিনা। কালকে স্কুলে যেতে হবে। নিশ্চিত বাড়ী গেলে সব কইটা বাপ ভাইয়ের হাতে মার খাবো। কিভাবে বাড়ীতে ম্যানেজ করবো। কি কি মিথ্যে কথা বলবো। কিভাবে কিছুই হয়নি এমন একটা অভিনয় করব। আমি খুব ভয় পাচ্ছি। কখন বাড়ী পৌঁছাবো। বাড়ী -মানুষের সবচেয়ে কাঙ্খিত জায়গা। আমি এখন ঢাকায় থাকি -তাই আমি বুঝি বাড়ী কি জিনিস। রুবেল তিনদিন ছুটি আছে কালকে বাড়ী যাব তুই যাবি। হ মামা আমারো ছুটি চল কালকে বাড়ী যাই। সকাল নয়টায় খাওয় দাওয় করে বের হলাম আমরা চারজন বাসে করে কুষ্টিয়া যাচ্ছি মানে বাড়ী যাচ্ছি।
আলোচিত ব্লগ
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?
সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
একজন ব্লগার
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে
সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।