অনেকের কাছে বৃষ্টি মানে অনেক কিছু ।
কারো কাছে বারান্দায় দাঁড়িয়ে হাত
বাড়িয়ে বৃষ্টি ধরা ,
কারো কাছে ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে বৃষ্টির
গান শোনা , কারো কাছে আবার উদোম
গায়ে উদ্দাম ভেজা , কারো কাছে কফির কাপ হাতে নিয়ে গুনগুন করে সুরে মেতে ওঠা ,
কারো কাছে হুড ওঠানো রিকশায় বিশেষ
কারো সাথে বর্ষা দর্শনে বের
হহওয়া ...............।।
বৃষ্টি নিয়ে বিলাসযাপনের কথা বলে শেষ
করা যাবে না ...।।
কিন্তু বৃষ্টির শব্দে আমার শৈশব আমার
কাছে বারবার জীবন্ত হয়ে ওঠে ।
যেখানে ভেসে উঠে আমার মা রান্নাঘরের
সমস্ত হাঁড়িপাতিল বের করে এনে টিনের
চালের ফুটো দিয়ে পড়া বৃষ্টির পানিকে ঘরময়
ছড়িয়ে পড়া থেকে আটকাতে ঘর্মাক্ত কলেবরে ছোটাছুটি আর আমার ঠাকুরমার
প্রার্থনা যাতে বৃষ্টিটা থেমে যায় ,
যাতে পানি না উঠে , ঘরের দুর্বল
দেয়ালগুলো যাতে ভেঙ্গে না পড়ে .........
বৃষ্টিবিলাসটা আমি বাস্তবে কখনোই
করতে পারি নাই ...।।তাই
মাঝে মধ্যে কাগজের কারাগারে করার
চেস্টা করি ...।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



