somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতিতে ঢাবি ক্যাম্পাস

০২ রা জুলাই, ২০১৪ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়। সপ্তম শ্রেণি থেকে হৃদয়ের এককোণে বাসনা লুকিয়ে রাখতাম একদিন আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। কোন কোন সময় মনে হত আমি ঢাকা বিস্ববিদ্যালয়েরই একজন আবার খুব ভয় হত; পাব তো চান্স? পরিশেষে একদিন ভালভাবেই ভর্তি হয়েছিলাম স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ছোট্ট এই জীবনের স্মৃতিঘন মুহূর্তের অধিকাংশই আমার কেটেছে এই ঢাবি ক্যাম্পাসে। প্রথম প্রেমে পড়া, প্রথম মদ খেয়ে মাতাল হওয়া, প্রথম পরীক্ষায় ফেল করাসহ নানা ঘটনার মধ্য দিয়ে আমার জীবনের সাথে লেপটে আছে এই ক্যাম্পাস।

গনরুম, শব্দটার ভিতর লুকিয়ে আছে অজস্র স্মৃতিকথা। গনরুমে আমরা থাকতাম ২০ জন, আমরা সবাই একত্রে ঘুমাতাম অনেকটা শিশুর মত। একজনের হাত আরেকজনের ঊরুতে একের পা অন্যের বুকে। গনরুমে আমাদের নিজস্ব বলতে কিছু ছিল না;ভোরে ভুল করে অন্যের জাঙ্গিয়া পরে ক্লাসে যাওয়া, রাতের অন্ধকারে রুমমেটের ব্রাশে দাঁত ব্রাশ করা যেন মামুলি ব্যাপার। তারপরও বহুবার ভালবাসায় সিক্ত হয়েছি সেই গনরুমের বন্ধুদের,মনে হয় যেন ওরকম বন্ধু আর খুঁজে পাবো না কখনো। গনরুমে আমরা কেউ নোয়াখাইল্লা চাঁদপুরী বরিশাইল্লা রংপুরী ছিলাম না; আমরা ছিলাম একই মায়ের উদরে জন্ম নেয়া ২০টি তরুণ। বাস্তবতার মুখোমুখি হওয়ার এক বিশুদ্ধ অনুলিপি আমি পেয়েছি এই ক্যাম্পাসে।

আমি জানি কিছুদিন পর আর মনে থাকবে না অনেক কিছুই যেমন মনে থাকবে না হলের সেই নোংরা টয়লেট, ক্যান্টিনের পচা মাছ, ছারপোকার অত্যাচারে কবে ঘুমিয়েছিলাম মসজিদের বারান্দায় বা হলের ছাঁদে, অশ্রাব্য বিশ্রী ভাষায় গালাগালি করেছিলো গুটিকতেক পলিটিক্যল ভাই এসব কিছুই মনে থাকবে না।

তবে স্মৃতিপটে রয়ে যাবে এই ক্যাম্পাসে পরিচিত হওয়া কিছু প্রিয় মুখ, কার্জন হলের পুকুরপাড়, সলিমুল্লাহ হলের ঐতিহাসিক খিলান, সূর্যসেনে ফুটে থাকা সূর্যমুখী ফুল, মাঝরাতের পলাশীর চায়ের দোকান, চারুকলার খোশগল্প আর টিএসসিতে বসে জ্বলন্ত সিগারেটগুলি ফুরিয়ে যাওয়া সেই মুহূর্ত আমি কখনো ভুলতে পারবো না।
এই ক্যাম্পাস আমার নিজস্ব,একান্ত,খুব আপন যেন প্রতিটি হল আমার বাসস্থান। একেকটা দেয়ালে ইটের ফাঁকে ফাঁকে অনেকটা মায়া লেগে আছে যেন। অনেক ভালবাসি তোমায়।

শুভ জন্মদিন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়।।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×