somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ রাতটিই পবিত্র আশূরা মিনাল মুহররমুল হারাম শরীফ উনার বরকতময় রাত

২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘পবিত্র আছর উনার কসম! নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধুমাত্র তারা ব্যতীত যারা ঈমান এনেছে তথা আক্বীদাকে বিশুদ্ধ করেছে এবং নেক আমল করেছে।

আজ রাতটিই পবিত্র আশূরা মিনাল মুহররমুল হারাম শরীফ উনার বরকতময় রাত।

পবিত্র আশূরা মিনাল মুহররম শরীফ হলো- আক্বীদা বিশুদ্ধ করার ও আমলে ছালেহ বা নেক আমল করার দিন। উনার উসীলায় বান্দা-বান্দি ও উম্মত ইহকালে সর্বপ্রকার মুছিবত থেকে নাজাত লাভ করবে এবং পরকালে জাহান্নাম থেকে নাজাত লাভ করে জান্নাত লাভ করবে। তাই প্রত্যেক বান্দা-বান্দি ও উম্মতের জন্য দায়িত্ব কর্তব্য হলো,
পবিত্র আশূরা শরীফ উপলক্ষে আক্বীদা বিশুদ্ধ করে ও আমলগুলো করে মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ রেযামন্দি মুবারক হাছিলের কোশেশ করা।

যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, খালিছ ঈমানদার বা আল্লাহওয়ালা হতে হলে প্রথমতঃ আক্বীদাকে বিশুদ্ধ করতে হবে অর্থাৎ প্রতি ক্ষেত্রে আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের আক্বীদা অনুযায়ী আক্বীদা পোষণ করতে হবে। দ্বিতীয়তঃ প্রতি ক্ষেত্রে পবিত্র সুন্নত মুবারক উনার ইত্তিবা তথা পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের মধ্যে বর্ণিত নেক আমলগুলো করতে হবে।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র আশূরা মিনাল মুহররম শরীফ উনার সাথে আক্বীদা ও আমল দুটি বিষয়ই জড়িত রয়েছে। যেমন আক্বীদা সম্পর্কিত বিষয় হলো- অনেকে ক্বিল্লতে ইলিম ও কিল্লতে ফাহাম তথা কম জ্ঞান ও কম বুঝের কারণে পবিত্র আশূরা শরীফ উনার আলোচনায় অনেকে হযরত নবী আলাইহিমুস সালাম ও হযরত রসূল আলাইহিমুস সালাম এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে মনগড়া ও বানানো সমালোচনা বা দোষ-ত্রুটি বর্ণনা করে থাকে। নাঊযুবিল্লাহ! যেমন, তারা বলে থাকে যে, “পবিত্র আশূরা শরীফ উনার দিনে হযরত আদম আলাইহিস সালাম তিনিসহ অনেক হযরত নবী ও রসূল আলাইহিমুস সালামগণ উনাদের গুনাহখতা মাফ করা হয়েছে। নাঊযুবিল্লাহ! অথচ এসব কথা বলা ও আক্বীদা পোষণ করা কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত। কেননা আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের আক্বীদা হচ্ছে- “সকল হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনারা মা’ছূম বা নিষ্পাপ।”

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র আক্বাইদ শরীফ সম্পর্কিত কিতাবে উল্লেখ আছে, “সকল হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনারা ছগীরা, কবীরা, কুফরী, শিরকী এবং সমস্ত প্রকার অপছন্দনীয় কাজ হতেও পবিত্র।” (পবিত্র আক্বাইদে নসফী শরীফ)

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র আশূরা শরীফ উনার আলোচনায় অনেকে এও বলে থাকে যে, ‘বিশিষ্ট ছাহাবী, আমীরুল মু’মিনীন হযরত মুআবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ইয়াযীদকে ক্ষমতা দিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।’ নাঊযুবিল্লাহ!

অথচ আমীরুল মু’মিনীন হযরত মুআবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি শুধু ছাহাবীই নন বরং জলীলুল ক্বদর কাতিবে ওহী ও গুপ্তভেদ জাননেওয়ালা ছাহাবী। সুবহানাল্লাহ! আর পবিত্র শরীয়ত উনার ফতওয়া মতে- হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কারো সম্পর্কে কোনো প্রকার সমালোচনা করা, বা কোনো প্রকার দাষারোপ করা কাট্টা কুফরী। উল্লিখিত প্রতিটি বিষয়েই ‘মাসিক আল বাইয়্যিনাত শরীফ ও দৈনিক আল ইহসান শরীফ’ উনাদের মধ্যে দলীলভিত্তিক বিস্তারিত আলোচনা রয়েছে; তা পাঠ করে সবাইকে আক্বীদা বিশুদ্ধ করতে হবে।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র আশূরা শরীফ উনার আমল গুলো হচ্ছে- ১. পরিববার-পরিজনের জন্য সাধ্যমত ভালো খাবারের ব্যবস্থা করা। ২. পবিত্র আশূরা শরীফ উনার দিনে গোসল করা। ৩. চোখে সম্ভব হলে ইছমিদ সূরমা দেয়া অর্থাৎ যে কোনো সুরমা দেয়া। ৪. ইয়াতীমের মাথায় হাত বুলানো। ৫. গরীব-মিসকীনকে পানাহার করানো। ৬. নয় ও দশ অথবা দশ, এগারো তারিখ দু’টি রোযা রাখা। ৭. রোযাদারকে ইফতারী করানো। উল্লিখিত প্রতিটি আমলই খাছ সুন্নত উনার অন্তর্ভুক্ত।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, যারা পবিত্র আশূরা শরীফ উনার দিন রোযা রাখবে, তারা পবিত্র আশূরা শরীফ উনার রাত্রিতে ভালো খাবে। পবিত্র দ্বীন ইসলাম উনার হিসেবে রাত্রি আগে আসে আর দিন পরে আসে। সে হিসেবে এবছর আজ ২৭ সাদিছ-১৩৮০ শামসী সন, ২৪ নভেম্বর-২০১২ ঈসায়ী সন, ইয়াওমুস সাবতি বা শনিবার দিবাগত রাতটি হচ্ছে পবিত্র আশূরা শরীফ উনার রাত্রি। আর আগামীকাল ২৮ সাদিছ-১৩৮০ শামসী সন, ২৫ নভেম্বর-২০১২ ঈসায়ী সন, ইয়াওমুল আহাদি বা রোববার দিনটিই হচ্ছে পবিত্র আশূরা মিনাল মুহররম শরীফ উনার দিন। এ দিনে রোযা রাখলে ষাট বছর দিনে রোযা রাখার ও রাতে ইবাদত করার ফযীলত হাছিল হয় এবং বিগত এক বছরের গুনাহ ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ!

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, কাজেই প্রত্যেক বান্দা-বান্দি ও উম্মতের জন্য দায়িত্ব কর্তব্য হলো, পবিত্র আশূরা শরীফ উপলক্ষে আক্বীদা বিশুদ্ধ করে ও আমলগুলো করে মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ রেযামন্দি মুবারক হাছিলের কোশেশ করা।
-০-
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×