মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উম্মাহকে জানিয়ে দিন, মহান আল্লাহ পাক তিনি ফজল-করম এবং রহমত মুবারক হিসেবে উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে হাদিয়াস্বরূপ দিয়েছেন সেজন্য তারা যেন খুশি প্রকাশ করে।’
যে সকল মাওলানারা ‘সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরোধিতা করে’- তারাই উলামায়ে ‘সূ’ বা ধর্মব্যবসায়ী।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, ‘উলামায়ে ‘সূ’রা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম প্রাণী।’
এদের কথা শোনা, এদেরকে অনুসরণ করা ও এদের পিছনে নামায পড়া হারাম। আর এদের ছোহবত থেকে দুরে থাকা সকলের জন্যই ফরয-ওয়াজিব।
যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আওলাদে রসূল, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফ উপলক্ষে খুশী প্রকাশ করার মাঝেই মাখলুকাতের কামিয়াবী নিহিত। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উম্মাহকে জানিয়ে দিন, মহান আল্লাহ পাক তিনি ফজল-করম এবং রহমত মুবারক হিসেবে উনার প্রিয়তম হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে হাদিয়াস্বরূপ দিয়েছেন সেজন্য তারা যেন খুশি প্রকাশ করে।” (পবিত্র সূরা ইউনুস শরীফ, পবিত্র আয়াত শরীফ-৫৮)
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মূলত হযরত নবী-রসূল আলাইহিমুস সালামগণ উনাদের মুবারক আগমন ও বিদায় এবং বিশেষ ঘটনা সংঘটিত হওয়ার দিন তথা মাস উম্মাহর জন্য ঈদ বা খুশির অন্তর্ভুক্ত।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, যে কোনো লোক, যে কোনো সময়, যে কোনো নিয়ামত লাভ করলে সে সন্তুষ্ট হয়, খুশি প্রকাশ করে। পরীক্ষার ফল প্রকাশ পেলে পরীক্ষার্থীরা এত খুশি হয় যে, তাদের খুশি প্রকাশার্থে তারা মিষ্টি কিনে খায় ও বিতরণ করে, ফলে সমস্ত মিষ্টি দোকানের মিষ্টি শেষ হয়ে যায়। একটা সাধারণ দুনিয়াবী কারণে যদি মানুষ এত খুশি হয় তাহলে যিনি আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদত শরীফ উপলক্ষে এ পবিত্র মাসে তাহলে কতটুকু ঈদ বা খুশি প্রকাশ করতে হবে? এ মাসে যার যতটুকু তাওফীক রয়েছে, যেভাবে তাওফীক রয়েছে ঠিক ততটুকু দিয়ে সে খুশি প্রকাশ করবে; তা হলে তার জন্যে কামিয়াবী রয়েছে।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, অথচ ইহুদী-নাছারার দালাল উলামায়ে ‘সূ’রা পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করাকে বিদ্য়াত বলে প্রচার করে থাকে। নাউযুবিল্লাহ! মূলত: যে সকল মাওলানারা ‘সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরোধিতা করে’ তারাই উলামায়ে ‘সূ’ বা ধর্মব্যবসায়ী। এদের কথা শোনা, এদেরকে অনুসরণ করা ও এদের পিছনে নামায পড়া হারাম। আর এদের ছোহবত থেকে দুরে থাকা সকলের জন্যই ফরয-ওয়াজিব।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি উলামায়ে ‘সূ’দের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন, যার মধ্যে মহান আল্লাহ পাক উনার ভীতি নেই এবং যে ইলম অনুযায়ী আমলও করে না বরং হারাম-নাজায়িয কাজে মশগুল থাকে এবং দুনিয়া বা টাকার লোভে হারামকে হালাল ও হালালকে হারাম বলে; তারাই উলামায়ে ‘সূ’ বা ধর্মব্যবসায়ী অর্থাৎ দুনিয়াদার মাওলানা। এদের সম্পর্কেই পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত হয়েছে, “মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার উম্মতের উলামায়ে ‘সূ’দের জন্য জাহান্নাম; যারা ইলমকে ব্যবসা হিসেবে গ্রহণ করে তাদের যামানার আমীর-উমরা বা রাজা-বাদশাহদের কাছে অর্থ ও পদ লাভের জন্য তা বিক্রি করে থাকে। তাদের এ ধর্মব্যবসায় মহান আল্লাহ পাক তিনি কখনো বরকত দিবেন না।”
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র ইসলামী শরীয়ত উনার ফায়ছালা হলো- উলামায়ে ‘সূ’ বা ধর্মব্যবসায়ীদের ওয়াজ শোনা তাদের ফতওয়া মানা, তাদেরকে অনুসরণ করা হারাম আর তাদের ছোহবত থেকে দূরে থাকা ফরয-ওয়াজিব। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা কাহাফ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “তোমরা ঐ ব্যক্তিকে অনুসরণ করোনা যার ক্বালব আমার যিকির থেকে গাফিল। সে নফসের পায়রবী করে আর তার কাজগুলো পবিত্র ইসলামী শরীয়ত উনার খিলাফ।” অর্থাৎ যারা পবিত্র ইসলামী শরীয়ত উনার খিলাফ কাজ করে তাদেরকে মহান আল্লাহ পাক অনুসরণ করতে নিষেধ করেছেন।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, আর পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা কার থেকে দ্বীন গ্রহণ করছো অর্থাৎ ইলম হাছিল করছো তা লক্ষ্য করো।” অর্থাৎ যাদের আক্বীদা ও আমল ইসলামী শরীয়ত উনার খিলাফ তাদের থেকে ইলম হাছিল করোনা, তাদের ওয়াজ শুনোনা, তাদের ফতওয়া মেনোনা, তাদের পিছনে নামায পড়োনা।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, “আখিরী যামানায় কিছু মিথ্যাবাদী দাজ্জাল তথা উলামায়ে ‘সূ’ বের হবে তারা এমন কথা বলবে ও আমল করবে যা তোমরা তো দূরের কথাই তোমাদের বাপ-দাদারাও শুনে নাই দেখে নাই; (অর্থাৎ তারা পবিত্র শরীয়ত উনার বিরোধী কথা বলবে আমল করবে) তোমরা তাদেরকে দূরে রাখ, তাদের থেকে দূরে থাক তবে তারা তোমাদের (আক্বীদা ও আমল নষ্ট করে) ফিৎনায় ফেলতে ও গুমরাহ করতে পারবে না। এ পবিত্র হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত হয় যে, উলামায়ে ‘সূ’দের ছোহবত থেকে দূরে থাকা ফরয-ওয়াজিব।
মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মূলকথা হলো- যে সকল মাওলানারা ‘সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম, সাইয়্যিদে ঈদে আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিরোধিতা করে’ তারাই উলামায়ে ‘সূ’ বা ধর্মব্যবসায়ী। এদের কথা শোনা, এদেরকে অনুসরণ করা ও এদের পিছনে নামায পড়া হারাম। আর এদের ছোহবত থেকে দুরে থাকা সকলের জন্যই ফরয-ওয়াজিব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


