Happy Anniversary শব্দ গুলোর আক্ষরিক অনুবাদ “শুভ বার্ষিকী” । আমার কাছে “শুভ বার্ষিকী” শব্দ গুলো কেমন জানি উদ্ভট লাগে, মনে হয় Happy Anniversary কাউকে বলে যা প্রকাশ করা হয় “শুভ বার্ষিকী”বলে তা পুরোপুরি প্রকাশ করা যায় না । কেমন জানি বার্ষিক-পরীক্ষা, বার্ষিক-পরীক্ষা গন্ধ লাগে ।
আমার ধারণা, অনেক ইংরেজি শব্দ বা বাক্যের (যেমনঃ I miss you ) মত এই শব্দ গুলোরও কোন খাঁটি বাংলা শব্দ নেই । এমন ধারণা হওয়ার পেছনের কারণ খুব সাধারন । বাঙ্গালী জাতি জাতিগত ভাবে কিছুটা ভুলো মনের আর নাতকীয়তা বিবর্জিত (বিশেষ করে বিবাহিত নারী/পুরুষদের ক্ষেত্রে) । এছাড়া আমদের এই অঞ্চলে অর্থাৎ গোটা ভারতবর্ষে প্রাচীন কালে পুরুষরা নারীদের ঐভাবে মুল্যায়ন করতো না যে তাদের প্রথম সাক্ষাতের বা বিবাহের দিনকে স্মরণ করে তা প্রতি বছর পালন করা হবে । আবার নারী সমাজও উদযাপন করার সাহস পেত না । কারন তারা পুরুষদের দেবতা জ্ঞ্যান করত। নারী-পুরুষের সম্পর্ক গুলো বন্ধুত্বের ছিল না, ছিল ভয়ের । যেহেতু এই জাতীয় বিশেষ দিবস উদযাপনই করা হতো না, কাজেই বিশেষ দিবস উদযাপন সংক্রান্ত কোন শব্দের প্রয়োজনও পরেনি এবং বাংলা ভাষায় যথাযত শব্দ হিসেবে অন্তরভুক্ত হয়নি ।
যাইহোক, ইউরোপীয় সভ্যতাকে ধন্যবাদ তাদের কল্যানে আজ আমরা Happy Anniversary বলে কেক কেটে বিশেষ দিবস গুলো স্মরণ করতে পারছি । মজার ব্যাপার হচ্ছে, আমাদের এদিকে না হলেও বিভিন্ন সভ্যতায় বিভিন্ন রীতিতে অনেক আগে থেকেই বিশেষ দিবস গুলো বিশেষ ভাবে উদযাপিত হয়ে আসছে ।
কিছু উদাহরন দেয়া যাক,
#ইহুদি দম্পতিরা তাদের Wedding Anniversary তে লাল পানীয় টোস্ট করে পান করে, তারপর গ্লাস মেঝেতে রেখে পা দিয়ে ভেঙ্গে ঘরে প্রবেশ করে ।
#আয়ারল্যান্ড_স্কটল্যান্ডে কিছু দম্পতি তাদের First Anniversary তে একটি বৃক্ষ রোপন করে এবং প্রতি বছর ঐদিন ঐ বৃক্ষকে কেন্দ্র করে Anniversary উদযাপন করে।
#আফ্রিকার কিছু আদি বাসি দম্পতি প্রতি Anniversary তে গায়ে উল্কি আঁকে । প্রতিটি উল্কিতে থাকে, এ বছরটিও যেন তার সঙ্গিনীর সাথে সে থাকতে পারে সেই আকুতি।
#প্রাচীন_মিশরীয় সভ্যতায় প্রথম আবিষ্কৃত হয় বৈবাহিক আংটি প্রথা । মিশরীয়রা তাদের নববধুকে আংটি পড়াত অনন্তকাল ধরে সাথে থাকবার প্রতিক হিসেবে । প্রতি বছর বিশেষ দিনটির শুরুটা হতো স্ত্রীর হাতের আংটিতে চুম্বন দিয়ে ।
#প্রাচীন_গ্রিক সভ্যতায় Anniversary উদযাপন করা হতো ছুরি দিয়ে বাম হাতের তালু কেটে । দুই জনের রক্ত এক সাথে মেশানো হতো । তারা বিশ্বাস করতো এতে তাদের বৈবাহিক জীবন আর দীর্ঘায়িত হবে ।
আমাদের দেশের অনেক খারাপ দিকের মধ্যে একটি হলো অনুকরণ প্রীতি । বিশেষ করে পাশ্চাত্য অনুকরণ । আমরা এখানে বিশেষ দিবস উদযাপন মানেই ধরে নেই কেক কাটতে হবে, ভাল মন্দ কিছু খেতে হবে এবং মুখে কিছুক্ষন পরপর বুলি আওড়া তে হবে...
Happy Anniversary !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

