পারবেন সাকিব?
২০ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে ২৩৩ রান প্রয়োজন বাংলাদেশের। বাংলাদেশি বোলারদের চাপের মুখে এক বল বাকি থাকতে ২৩২ রানে অলআউট হয়েছে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা।
মিরপুরে দিবা-রাত্রির এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে দিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন বোলাররা।
দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেন শফিউল হোসেনের ইনজুরির কারণে এ ম্যাচে দলে সুযোগ পাওয়া পেসার নাজমুল হোসেন। তবে প্রাথমিক ধাক্কা সামলে ৮৮ রানের জুটি গড়েন চামারা কাপুগেদারা ও লাহিরু থিরিমান্নে।
কাপুগেদারা-থিরিমান্নের জুটি ভেঙে শ্রীলঙ্কাকে আবার চাপে ফেলেন আবদুর রাজ্জাক। থিরিমান্নে করেন ৪৮ রান। কিছুক্ষণ পর ৬২ রানে থাকা কাপুগেদারাকেও সাজঘরে পাঠান রাজ্জাক। এর পর দুটি উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ৪৮ রান করা উপুল থারাঙ্গাকে সাজঘরে পাঠান শাহাদাত হোসেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন নাজমুল। রাজ্জাক ও সাকিব নেন দুটি করে উইকেট। মাশরাফি ও শাহাদাত্ নেন একটি করে উইকেট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন