somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয় দিবস ও আমার নিজের ভাবনা।।

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে খুব মনে হয়, আমার জন্ম কেন ১৯৭১র আগে হল না। আমি কেন যুদ্ধের সময় যুদ্ধ করতে পারলাম না?? আচ্ছা যুদ্ধ হলে আসলেই আমি যুদ্ধে অংশ নিতাম তো ,আমি তো এমনি, তাই না?? মাঝে মাঝে মনে হয় না আমি তো তেমন না, আমি নিজে আজকে আমার দেশের জন্য ভালো কোন কাজ করছি না,আমার দেশের খারাপ করলেও আমি চুপ করে থাকি,আমি তো দেশকে একটু একটু করে নষ্টদের হাতে যেতে দেখে চুপ করে থেকেছি, আবার সর্বদা যারা নষ্ট করছে তাদের নিয়ে গর্ব করেছি। আমার কণ্ঠস্বর তো জেগে উঠছে না। আমি তো দেশের ভালো চাচ্ছি না। আমার দেশ যে একটু একটু করে লেংড়া হতে চলছে আর আমি তা নিয়ে মজা করে বন্ধুদের সাথে গল্প করছি, তর্ক করছি। হায়রে আমি...... আমি আসলেই যুদ্ধ করতে পারতাম না। আমি হয়ত হতাম আজকের একজন নিজামি, গোলাম আযম, কাদের মোল্লা, সাকা বা অন্য যে কোন একজন। এভাবে ভাবতে ভাবতে আবার আমার মনে হয় না আমি এমন কেন করবো?? আমি চুপ করে থাকলেও আমি তো আমার নিজের জায়গায় সব সময় সচেতন, আমি তো আমার দেশ পাকিস্তানদের সাথে জিতলে উল্লাসে ফেটে পরি, আমার দেশ কোন কিছুতেই ভালো করলে আমার ভালো লাগে, গর্ব হয়ে বুকটা একটু উঁচু হয়ে যায়। নষ্টদের
অধিকারে যাওয়া দেশের নষ্ট রাজনীতিবিদরা ভালো কিছু বললে ভালো লাগে। দেশের জন্য কিছু ক্ষুদ্র চেষ্টা করি সবসময়। না না আমি তবে দেশকে আসলেই অনেক অনেক ভালবাসি। দেশের জন্য হয়ত আমার ভালবাসাটা ঘুমিয়ে আছে, তবে সেই ঘুম আমি যে কোন সময় ভাঙাতে প্রস্তুত। তবে আসলেই আমি যুদ্ধ করতাম হতাম একজন মুক্তিযুদ্ধা, আমি মরি কিনা বাঁচি তা নিয়ে আমার ভয় থাকতো না। আমি এত কিছু বুঝি না, আমি সময়ের দাবিতে আমি আমার দেশের জন্য জীবন দিতে প্রস্তুত।

আমি আমার দেশের জন্য আর একটা যুদ্ধে জীবন দিতে প্রস্তুত। আপনারা একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন তো " আমি জীবন দিতে পারবো তো"। যদি জীবন দিতে প্রস্তুত থাকুন তবে আজকের বিজয় দিবসে আপনার আমার সকলের প্রত্যয় হোক আমরা আমাদের দেশের ভালোর জন্য ভালো কিছু করবো, আমাদের দেশকে আমরা লেংড়া হতে দিব না। আমার দেশ মাথা উঁচু করে বাঁচবে। আমরা আমাদের দেশকে একদিন অনেক উপরে নিয়ে যাব। আর আমরা আমার দেশের খারাপ যারা করেছিল তাদের বিচার না করে ঘরে ফিরব না। আমাদের দেশকে আমরা কলঙ্কমুক্ত করবোই। এটাই হোক আমাদের সকলের প্রত্যয়।
যা হোক, সকলকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবার জীবন অনেক অনেক সুন্দর হোক। মুক্ত আকাশে ঊরে বেড়াতে পাড়ুক স্বাধীন মত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×