ভালোবাসা তারুণ্যের জন্য ও “স্বাধীনতা প্রজন্ম চত্বরের” জন্য
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভালোবাসা দিবস চলেই আসল। তবে ভালোবাসা দিবস-টিবস কিছুই বুঝি না। এবারের ভালোবাসা দিবসে শুধু মাত্র প্রেমিক বা প্রেমিকার জন্য যে সবটুকু ভালোবাসা উজাড় করে দিবে তার জন্য থাকবে আমার পক্ষ থেকে শুধুই ঘৃণা।
হাতে ফুটন্ত মিষ্টি গোলাপ আর সারা দিন দুটি মনেরই আলাপে যেন এই ভালোবাসা দিবস সীমাবদ্ধ না থাকে। রঙ -বেরঙের সাজে অনেক ভালো সময় পার করা যাবে। প্রেমের আবাদ করার সময় ফুরিয়ে যাবে না। এবারের ভালোবাসা দিবসের সবটুকু ভালোবাসা যেন থাকে “স্বাধীনতা প্রজন্ম চত্বরের” জন্য।
ভালোবাসা রইল সেইসব তরুণ প্রাণের জন্য যারা ফাঁসির দাবিতে আজ সোচ্চার। মুক্তিকামী মানুষের গণজাগরণে “স্বাধীনতা প্রজন্ম চত্বর” থেকেই নিশ্চিত হবে রাজাকারের ফাঁসি এটাই হোক আমাদের প্রত্যাশা এবং প্রানের দাবি। জাগ্রত প্রজন্মের জাগ্রত বিবেকের আন্দোলনে রাজাকারের ফাঁসি নিশ্চিত হবেই হবে।
প্রজন্মের সকল সৈনিকের প্রানের দাবি একটাই -রাজাকারদের ফাঁসি । এবার আমরা দায় মোচন করবোই করবো।
গন জাগরনের জয় হোক! তারুণ্যের জাগরণ সফল হোক। ভালোবাসা তারুণ্যের জন্য ও “স্বাধীনতা প্রজন্ম চত্বরের” জন্য।
জয় বাংলা।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন