
তব বিপ্লবী, যত উন্মাদ!
ভ্রষ্ট নগরীকে করে বরবাদ ;
মাতাল উদ্দাম নৃত্যে দিশেহারা জনপদ
কত বিধ্বংসী, সব উন্মাদ।
হা-ভাতে, স্তন্যপায়ীর দল!
চিরহরিৎ বনে জ্বালিয়ে দাবানল ;
তিমির তাড়ায়ে ধরা বহ্নিশিখায় উজ্জল
এরা সর্বভুক, সর্বহারার দল।
বেমানান, সমাজে আনাড়ি!
কেমনে পাল্টায়ে মৃত্যুর কান্ডারি ;
ধ্বংসরে নিলো তারা কত্ত ভালোবাসি
যত জঞ্জাল, বড্ড বাড়াবাড়ি।
তারা মজুর, কিছু চাষা!
ভুলে গিয়েছে আদিম ভাষা;
ক্ষুধার তাড়নে আজ হয়েছে সর্বনাশা
হয়ে কুলহারা, জলে ভাসা।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


