এটা কি তাদের বাপের দেশ যে তারা যা বলবে তা করতে হবে? কিছুদিন পর হয়তো বলবে সরকারের অনুমতি ব্যতীত স্ত্রীর পাশে শুইতেও পারবেনা, এমন জালেম সরকারের বিরুদ্ধে পাবলিক আন্দোলন করেনা কেন বুঝিনা! যে দেশে পাবলিকের জানের নিরাপত্তা নাই সে দেশে হাই ফাই ভুমি ব্যবস্থাপনা আইন কার জন্যে?
পত্রিকার নিউজে দেখুন-"নগরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বাড়িঘর নির্মাণ এবং যে কোনো উন্নয়ন কাজে ভূমি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা রেখে আইন করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এই নিয়ম না মানলে পাঁচ বছর কারাদন্ডের সঙ্গে ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘নগর ও অঞ্চল পরিকল্পনা আইন, ২০১৭’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। "
এটা সংসদে যাওয়ার পুর্বে কিছু একটা না হলে খবর আছে, এমন আইন কখন কোন দেশে হয় এরা কি দেখেনি, জানেনি? যুগযুগ ধরে আসা বাপের ভিটায় আজ শকুনের চোখ! যা সবকিছু লুটেপুটে না খেয়ে বুঝি নিস্তার নেই! তাই সময় থাকতে আন্দোলনের দাবানল ছড়িয়ে দিন শহর বন্দর ও পি রামান্চলে।
https://www.dailyinqilab.com/article/70558/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



