-----------------------------মিডিয়ার প্রচারনায় আমরা ধরেই নিয়েছি যে এইদিনটি আওয়ামী সরকারের নিজেস্ব।
অন্য কারো ব্যক্তি স্বাধীনতা থাকতে পারবে না। খালেদা জিয়া কি এই দিনে জন্ম নিয়ে ভুল করেছন। শুধু খালেদা জিয়া নয় এই দিনে জন্ম গ্রহন করেছে আরো অনেক বিখ্যাত ব্যক্তিরা।
বঙ্গবন্ধু শুধু মাত্র নিহত হয়নি বরং ইতিহাসে ঘটেছে আরো অনেক ট্রাজেডি।
চলুন জেনে নেই শোকের মাসে ঘটে যাওয়া আনন্দ উত্সব জন্ম ট্রাজেডির কথা...
.
এই দিনে যাদের জন্মদিন>>>
"""""""""""""""""""""""
*১৭৬৯ সালের এইদিনে বিখ্যাত ফরাসী সম্রাট নেপোলিয়ান বেনাপোর্ট জন্মগ্রহন করেন।
:
*১৭৭১ সালের এইদিনে স্কটিশ ঔপন্যাসিক ওয়াল্টার স্কটের জন্ম।
:
*১৮৭২ সালের এইদিনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক ঋষি অরবিন্দের জন্ম।
:
*১৮৯২ সালের এইদিনে বিখ্যাত পদার্থবিদ লুই দ্য ব্রগলী জন্মগ্রহণ করেন।
:
*১৯২২ সালে কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম।
:
*১৯২৬ সালে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম।
:
*১৯৫১ সালের এইদিনে ইংলিশ ক্রিকেটার জন চিল্ডস জন্মগ্রহণ করেন।
:
*১৯৬৪ সালের এইদিনে পৃথিবী বিখ্যাত কোটিপতি বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস জন্মগ্রহণ করেন।
:
*১৯৬৭ সালের এইদিনে প্রখ্যাত মার্কিন অভিনেতা পিটার হারমেন জন্মগ্রহণ করেন।
:
*১৯৭৩ সালের এইদিনে বিখ্যাত সুরকার ও গায়ক আদনান সামি জন্মগ্রহন করেন।
:
এবং আরো অনেকে…….
.
এইদিনে মৃত্যুবরণ করেছেন যারা>>>
""""""""""""""""""""""""""""""
*১০৫৭ সালের এইদিনে স্কটল্যান্ডের রাজা ম্যাকবেথ মৃত্যুবরণ করেন।
:
*১৭৫৮ সালের এইদিনে বিখ্যাত ফরাসী গণিতবিদ পিয়েরে বাউগার মৃত্যুবরণ করেন।
:
*১৯১০ সালে ইসলামবিষয়ক পন্ডিত ও ব্রাহ্মধর্ম-প্রচারক ভাই গিরিশচন্দ্র সেনের মৃত্যু।
:
*১৯১৭ সালে আমেরিকা ইউনিয়ন আর্মির সৈনিক থমাস জি হিগিনস মৃত্যুবরণ করেন।
:
*১৯৮২ সালের এইদিনে নোবেলজয়ী সুইডিশ বিজ্ঞানী হুগো থিউরেল মৃত্যুবরণ করেন।
এবং আরো অনেকে…..
.
এইদিনে সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনাবলী
""""""""""""""""""""""""""""""""""
*১৫১৯ সালের এইদিনে পানামা শহর প্রতিষ্ঠিত হয়।
:
*১৫৩৭ সালের এইদিনে প্যারাগুয়ে প্রতিষ্ঠিত হয়।
:
*১৯৪৫ সালের এইদিনে কোরিয়া স্বাধীনতা লাভ করে।
:
*১৯৪৭ সালের এইদিনে ভারত স্বাধীনতা লাভ করে।
:
*১৯৪৮ সালের এই দিনে কোরিয়া উত্তর-দক্ষিন দুটো অংশে ভাগ হয়ে যায়।
:
*১৯৬০ সালের এইদিনে কঙ্গো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
:
*১৯৭১ সালের এইদিনে বাহরাইন ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
:
আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনাবলী এই তারিখকে কেন্দ্র করে ঘটেছে।
*১৮৭২ সালে ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
:
*১৮৭৫ সালে ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগের জন্ম।
:
*১৮৮৯ সালে কলকাতায় মোহনবাগান ভিলায় মোহনবাগান কাব প্রতিষ্ঠিত হয়।
এখানে কয়েকটি তুলে ধরেছি মাত্র।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



