অন্যায়ের বিরূদ্ধে সোচ্চার সাহসী উচ্চারনে যিনি বিদ্রোহ হয়েছেন তিনি আমাদের সকলের প্রিয় কাজী নজরুল ইসলাম। সংকটময় মুহুর্তে আবির্ভূত হয়ে মুক্তি সংগ্রামের স্লোগানে, দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির নেশায় উম্মাদ হয়ে কাব্য গানে ফুটিয়ে তুলেছিলেন আন্দোলন সংগ্রামের প্রভাব।
ব্রিটিশ তাড়াতে হয়ে ছিলেন মহা বিদ্রোহী। আবার মানব মনের চিরন্তন প্রেমের বহিঃপ্রকাশ ও ঘটেছে তার কাব্যে। প্রেয়সী প্রেমের আকুল আকুতি ফুটে উঠেছে তার গানে। সাম্য মানবতা সমান ভাবে প্রাধান্য দিয়েছেন তার কবিতায়।
.
হিন্দু মুসলমানের পারস্পারিক দ্বন্দ নিরাসনে অসাম্প্রদায়িক কবিতা লিখেছেন শুনিয়েছেন মিলনের গান। জাগরনের কবিতা লিখেছেন পিছিয়ে পরা জাতিতে উন্নয়নের শিখরে নেয়ার স্বপ্নে। আর এজন্য অনেক লেখকই ভাবনায় পরে যায় তাকে কোন বিশেষণে ভূষিত করবে।
বিদ্রোহী কবি নাকি প্রেমের কবি.?
সাম্য নাকি মানবতা.?
অসাম্প্রদায়িক কবি বলবে না জাগরনের কবি.?
ইসলাম ধর্ম নিয়ে লেখা তার গজল কবিতা পড়লে যে কেউ তাকে ইসলামী জাগরনের কবি ভাবতে বাধ্য আবার তার শ্যামা সঙ্গিত শুনলে দ্বিধায় পড়বে আসলে কি বিশেষনে ভূষিত করবে।
কিন্তু এইসব নামে ভূষিত করা মানে একটি নির্দিষ্ট গন্ডির ছকে বেঁধে ফেলা। যা কখনো যুক্তিযুক্ত হবেনা। এজন্য বিতর্কে না যেয়ে একথা বলা যায় কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন বাংলা কবিতায় নতুন সুর ও ছন্দে এক অপূর্ব সমাবেশ নিয়ে। তার কবিতা যেমন সকল শাসন শোষনের বিরূদ্ধে দ্রোহী করে তোলে আবার একই রকম ভাবে উপহার দেন গানের ভুবনে এক নতুন যুগের সন্ধান। কবি কাজী নজরুল ইসলাম যেমন অন্যায়ের বিরূদ্ধে বিদ্রোহী তেমনি মানবতায় হ্নদয় সংবেদী এক অন্য কবিও....
.
আজ এই কবির ৩৯ তম মৃত্যু বার্ষিকী। প্রত্যেক মানুষের জীবনে কিছু ভুল থাকে নজরুলের কিছু কবিতায় তেমন আছে। শেষ জীবনে তার সংশধনের মাধ্যমে যদি অনুশোচিত হয়ে থাকেন তবে আশা করি আল্লাহ তার আমল বিবেচনায় তাকে জান্নাত নসিব করবেন।
আমিন॥
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


