• আসেন দাদা! আসেন দাদা! মাল লিমিটেড, এটাই শেষ!
• কম্পানি রেট, পানির দরে বেইচা দিমু - বাংলাদেশ!
• টুটা-ফাটা? ব্যাড ফিনিশিং? কি কন্ এটা বাতিল মাল?
• কাইটা দিমু, চাইখা নিবেন আপনের চটি আমার গাল!
• ফাইন ফাইন মগজ আছে করবে দালালগিরি
• সঙ্গে দিমু ঘরে পোষা ‘সুশীল সমাজ’ ফিরি!
• টেংরাটিলার আগুন দিমু বঙ্গ-সাগর পুরাই লন,
• লেবার, শ্রমিক হিসাব ছাড়া ইচ্ছা মত কুড়াই লন!
• চোদ্দ কোটি আমজনতার হাতের হিসাব থাকুক বাদ
• আটাশ কোটি চোখের জলে উপচে যাবে গঙ্গা বাঁধ!
• নোনতা জলের এমন মজুদ আর কি আছে, বলেন?
• ত্যাল, গ্যাস না পানির দরেই স্ট্যাম্প লিখা দেই, চলেন!
ফেবু থেকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





