জায়ারে (কঙ্গো)-র সাবেক একনায়ক মবুতু সেসে সেকো (১৯৩০-১৯৯৭)। তাঁর আসল নাম জোসেফ ডিজাইরে মবুতু। ক্ষমতাসীন হয়ে ধারণ করেন “মবুতু সেসে সেকো কুকু ঙ্গবেনদো ওয়া যা বাঙ্গা” নামটি আর উপাধি গ্রহণ করেন “মবুতু আওয়া, মবুতু কুনা, মবুতু পরতাওত”। মবুতু সেসে সেকো কুকু ঙ্গবেনদো ওয়া যা বাঙ্গা’র আক্ষরিক অনুবাদ- ‘সর্বশক্তিমান যোদ্ধা যিনি জয়ী হবেন ধৈর্য ও ইচ্ছার বলে, করে চলবেন অভিযানের পর অভিযান, যাত্রাপথে রেখে যাবেন জ্বলন্ত অগ্নিরেখা’। আর মবুতু আওয়া, মবুতু কুনা, মবুতু পরতাওত-এর অর্থ ‘মবুতু এখানে, মবুতু সেখানে, মবুতু সবখানে’। মৃত্যুর কিছু আগে বিদ্রোহে উৎখাত হন এই ‘সর্বশক্তিমান যোদ্ধা’।
আসুন সকলে আমরা আমাদের আবুল এর জন্য মবুতুর কাছ থেকে উপাধি ধার করি
আবূল আওয়া, আবূল কুনা, আবূল পরতাওত
‘আবূল এখানে, আবূল সেখানে, আবূল সবখানে’।
আর কিছু কি লিখবো ??? জ্ঞানী দের জন্য ইশারাই যথেষ্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





