কিশোরের বিয়ে
১
২০৪৯ সাল। ব্রহ্মপুত্রের পাড় ঘেষে তৈরী বাসায় কিশোর একাই থাকে। আজ কিশোরের ৬৫ তম জন্মদিন। সকালে ঘুম ভাঙ্গার পর চোখ মেলেই দেখে প্রিয়া এক গুচ্ছ লাল গোলাপ হাতে সোফায় বসে ঘুমিয়ে আছে। প্রিয়ারও বয়স হয়েছে, সে এখন ৬১ বছরের যুবতী। প্রিয়া যেমন তার ঘুমে ব্যাঘাত ঘটায়নি, কিশোরও তার ঘুমে ব্যাঘাত ঘটাল না। তাদের দুজনের জন্য আজ হবে একটি বিশেষ দিন। কিছুটা ভয়, কিছুটা আশংকা, কাজ করছে কিশোরের মনে। তার বিশ্বাস আল্লাহর ইচ্ছায় সব কিছু সবশেষে ভালভাবে হবে।
মানুষের আজন্ম আফসোস ... ইসস অতীতে যদি ফিরে যাওয়া যেত, তাহলে সব ভুল শুধরে আবার নতুন করে জীবনটা সঠিকভাবে সাজাতে পারতাম। প্রযুক্তির উৎকর্ষতায় টাইম মেশিনের মাধ্যমে অতীতে ফিরে যাওয়া এখন সম্ভব। কিশোর আর প্রিয়া সিদ্ধান্ত নিয়েছে তারা অতীতে ফিরে যাবে। তাদের কারোই বর্তমানের প্রতি কোন দায়িত্ব বা কোন মনের টান নেই।
টাইম মেশিনে উঠে বসেছে কিশোর-প্রিয়া । টাইম মেশিন চলতে শুরু করল। প্রচণ্ড শব্দ, আলোর ঝলকানি আর ভয়াবহ দুলুনি। দুইজনেই দোয়া ইউনুস পড়তে লাগল। টাইম মেশিন ছুটছে অতীতের দিকে!!! তারা ফিরে গেলো ৫২ বছর আগের জীবনে!!!
২
ডিসেম্বর, ১৯৯৭ সাল। জামালপুর শহর। ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষা শেষ। অলস সময়। গল্পের বই পড়ে, টিভি দেখে আর বন্ধুদের সাথে কলেজ পুকুরে বসে আড্ডা দিয়ে কাটছে সময়। কয়েকদিন আগে একটি মেয়েকে কিশোরের ভাল লেগেছিল, আজ তার বাসার টেলিফোন নাম্বারটা পেয়েছে। টেলিফোন হাতে নিয়ে কিশোর ডায়াল করল ****
প্রিয়াঃ হ্যালো ...
কিশোরঃ হ্যালো...কেমন আছ?
প্রিয়া: ভাল। আপনি কে?
কিশোর: আমাকে চিনতে পারলা না!!!
প্রিয়া: আপনি কে? আপনি কে মামুন নাকি মেহেদী ???
কিশোর: খুব কাছাকাছি চলে গেছো, আমি ... আমি হলাম মানুষ। হাহাহা ...
প্রিয়া: ফাজলামি করবেন না। বলেন আপনি কে? কেন ফোন করছেন? নয়তো ফোন রেখে দেব।
কিশোর: আমি মানুষ। তুমি আমার সাথে প্রেম করবা ?
প্রিয়া: আমার তো প্রেম করার বয়স হয় নাই। আমি ক্লাস সিক্সে পড়ি।
কিশোর: প্রবলেম নাই। প্রেম করার বয়স হলে প্রেম করবা কিনা? তোমাকে আমার খুব ভাললাগে।
প্রিয়াঃ (একটু লজ্জা পেয়ে) জানি না ... এখন রাখছি ... আমার ফাইনাল পরীক্ষা এখনো শেষ হয় নাই ... পড়তে বসতে হবে।।
......... এভাবে কিছুদিন কথা... তারপর প্রকৃতির ইচ্ছায় কোন যোগাযোগ নাই .........
প্রায় চার বছর পর। আগষ্ট, ২০০১ সাল। টাংগাইল শহর। হঠাৎ করে প্রিয়ার কথা মনে পড়ল। প্রিয়ার বাসার ফোন নাম্বার সংগ্রহ করে সন্ধ্যায় কিশোর ডায়াল করল *****
কিশোরঃ হ্যালো।
প্রিয়া: ও মাই গড!!! আপনি এতদিন পর ফোন করছেন।
কিশোর: তুমি এখনো আমার কণ্ঠস্বর মনে রাখছ?
প্রিয়া: প্লীজ আপনার নাম্বারটা দিন। এবার আর আপনি হারিয়ে যাবেন না ...প্লীজ ...। আমি কতদিন যে আপনার ফোনের অপেক্ষায় ছিলাম ...... কতদিন ...।।
কিশোর: এবার আর আমি হারাবো না। আমি সব সময় তোমার সাথে যোগাযোগ রাখব ...।।
......... এভাবে কিছুদিন কথা... কিন্তু প্রকৃতির ইচ্ছা ছিল ভিন্ন...... তারপর প্রকৃতির ইচ্ছায় কোন যোগাযোগ নাই .........
প্রায় চার বছর পর। ফেব্রুয়ারি , ২০০৫ সাল। ঢাকা শহর। প্রিয়ার খুব কাছের বান্ধবীর সাথে কিশোরের এক ভাল বন্ধুর সম্পর্ক হয়েছে। কিশোরের বন্ধু প্রিয়ার সাথে কিশোরের এই টেলিফোনি সম্পর্কের ব্যাপারটা জানত।
অলস দুপুর।মোবাইল ফোনটা বেজে উঠল। কিশোর কল রিসিভ করলো।
প্রিয়া: হ্যালো, কিশোর ... কেমন আছ ??
কিশোর: ভাল আছি, প্রিয়া। তুমি কেমন আছ?
প্রিয়া: সরি, আমি প্রিয়া না । আমাকে চিনতে পারছো না ।
কিশোরঃ তুমি প্রিয়া। নাটক করার দরকার নেই । আমার বন্ধু তোমার বান্ধবীকে আমার নাম্বার দিয়েছে, সেখান থেকে তুমি নাম্বারটা পেয়েছ। তাই না?
প্রিয়াঃ (একটু বিচলিত হয়ে) এটা আমার নাম্বার না । আমি এখন চিটাগাং আছি । আমি ঢাকায় এসে আমার নাম্বার থেকে আপনাকে ফোন দিব।
কিশোর হাসছে ......তার সাথে প্রকৃতিও হাসছে ......... ।
৩
আগষ্ট, ২০০৭ সাল। ঢাকা । গতরাত থেকে কোন একটি অজানা কারনে প্রিয়া কিশোরকে বিয়ে করতে চাচ্ছে। কিশোর তাকে বোঝানোর চেষ্টা করছে ফ্যামিলিকে পাশ কাটিয়ে বিয়ে করাটা ঠিক হবে না । ধানমন্ডির একটি ফাস্ট ফুডের শপে বসে আছে কিশোর। প্রিয়া তার মুখোমুখি বসে বলল, “তুমি আজ আমাকে বিয়ে করবা কি না , সরাসরি বল ? ইয়েস অর নো?”
হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। তারা দুই জন এক দৈব বাণী শুনল “এখান থেকেই তোমাদের জীবন এক নতুন দিকে বাঁক নিবে। তোমরা খুব ভেবে সিদ্ধান্ত নিবে। আল্লাহ তোমাদের সহায় হোক।” ইলেকট্রিসিটি চলে এল।)
কিশোর প্রিয়ার হাত ধরে বলল, চলো, আজকেই বিয়ে করব।
কাজী অফিস। ওরা অপেক্ষা করছে সাক্ষী আসার জন্য। এম পি থ্রি প্লেয়ারে গান শুনছে দুজনঃ
“এজীবন ফুরিয়ে যেদিন, পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার দুজনার এই দুটি মন... ......
......... সঙ্গী ...... আমরা অমর সঙ্গী ......”
কিশোর
১৫/০৮/২০১৩ ইং
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।