somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্বলব

১৭ ই জুলাই, ২০২১ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :
নিশ্চয়ই মানুষের দেহে এক টুকরা গোশত আছে,
যখন তা পবিত্র হয় তখন সমস্ত দেহই পবিত্র
হয়ে যায়, আর যখন তা অপবিত্র হয়ে যায় তখন
সমস্ত দেহই অপবিত্র হয়ে যায়, আর জেনে রাখ
তা হল ক্বলব। (বুখারী ও মুসলিম)

ক্বলবের কালিমা দূর করার সুন্নতসম্মত পদ্ধতি হল-

০ আল্লাহর জিকির : আল্লাহর জিকির দ্বারা ক্বলবের মরিচা বা কালিমা দুর হয়ে যায় এবং কলব পবিত্র ও পরিচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ তা'য়ালা বলেন :
তারা এমন লোক, যারা ঈমান আনে এবং আল্লাহর যিকরে তাদের অন্তর প্রশান্ত হয়। হুঁশিয়ার! আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। (সুরা রাদ : ২৮)

জিকির কয়েক প্রকার, যথা-
(১)জিকরে আমালী- আল্লাহর স্মরণে নেক আমল
করা।
(২) জিকরে লিসানী- আল্লাহর স্মরণে কুরআন তিলাওয়াত, তাসবীহ-তাহমীদ-তাহলীল-তাকবীর পাঠ, দুরূদ পাঠ, মাসনুন দোয়ার আমল, আল্লাহর কাছে প্রার্থনা ইত্যাদি।
(৩) জিকরে ক্বলবী- দাড়ানো, বসা, শায়িত সর্বাবস্থায়
আল্লাহকে হাজির নাজির জানা।
(৪)জিকরে মালী- আল্লাহর মহব্বতের আশায়
আল্লাহ প্রদত্ত মহব্বতের ধন-সম্পদ থেকে আল্লাহর
পথে দান করা।

০ তওবা ও ইস্তিগফার : হযরত আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যখন কোন মু’মিন বান্দা গুনাহ করে তখন তার ক্বলবের
মধ্যে একটি দাগ পড়ে যায়। অতঃপর যদি সে তওবাহ ও ইস্তিগফার করে তাহলে তার কলব পরিষ্কার হয়ে যায়।
(তিরমিযী, ইবনে মাজাহ)

০ দান-সদাকাহ : দুনিয়া ও দুনিয়ার সম্পদের
মহব্বতের রোগ থেকে ক্বলবকে চিকিৎসা করে সেখানে আল্লাহ তা'য়ালার মহব্বত জারী করার জন্য বেশী বেশী দান-সদাকাহ করার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। আল্লাহ তা'য়ালা বলেনঃ তোমরা কখনোই পুণ্য ও
কল্যাণ লাভ করবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয়বস্তু (আল্লাহর পথে) ব্যয় করবে। আর তোমরা যা কিছু ব্যয় কর, সে ব্যয় সম্পর্কে আল্লাহ নিশ্চয় অবহিত
রয়েছেন। (সূরা আলে- ইমরান : ৯২)

০ ক্বলব সংশোধনের দোয়া : কলব সংশোধনের
জন্য এবং সংশোধিত কলবের উপর টিকে থাকার জন্য আল্লাহর কাছে সর্বদা প্রার্থনা করতে হবে। যেমন-
দ্বীনের পথে হিদায়াতের উপর টিকে থাকার জন্য আল্লাহর শেখানো দোয়া :
ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗُﺰِﻍ ﻗُﻠُﻮﺑَﻨَﺎ ﺑَﻌْﺪَ ﺇِﺫْ ﻫَﺪَﻳْﺘَﻨَﺎ ﻭَﻫَﺐ ﻟَﻨَﺎ ﻣِﻦ ﻟَّﺪُﻧﻚَ ﺭَﺣْﻤَﺔً ﺇِﻧَّﻚَ
ﺃَﻧْﺖَ ﺍﻟْﻮَﻫَّﺎﺏُ
- হে আমাদের প্রতিপালক! হিদায়াত প্রদান করার পর আপনি আমাদের অন্তঃকরণকে বক্র করবেন না এবং আপনার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন! নিশ্চয়ই আপনি সবকিছুর দাতা।
(সূরা আলে ইমরান :আয়াত- ৮)

সংশোধিত ক্বলবের অবস্থা : সংশোধিত কলব
আয়নার মত পরিস্কার হয়ে আল্লাহর পক্ষ
থেকে ইলহাম প্রাপ্ত হয়। আল্লাহর নুর সেখানে প্রতিফলিত হয়।

(ইন্টারনেট থেকে সংগৃহীত ও সংক্ষেপিত)

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×