somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনি কাহিনী - দ্বিতীয় কিস্তি (বেবি অয়েল)

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুপুরে চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়েছিলাম। তন্দ্রায় চোখ জুড়িয়ে এলো মাত্র, তখনই বিনি বিড়াল ছানার মত বাতাসে হাত পা ছুড়ে চমকে উঠে বলল, আমি ঐপাশে ঘুমাই? এদিকে গড়িয়ে পড়ে যাচ্ছি মনে হচ্ছে। দেয়ালের পাশে এসে শোয়ার পর জিজ্ঞেস করলাম, এখন ঠিক আছে? নাকি দেয়াল ফুঁড়ে ওপাশে চলে যাচ্ছেন মনে হচ্ছে?
- আমি কি বুলডোজার নাকি যে দেয়াল ফুঁড়ে চলে যাচ্ছি মনে হবে?
- তা ঠিক। কিন্তু আপনাকে ফুটবল বলেও এক্সপেক্ট করিনি যে গড়িয়ে পড়ে যাবেন।
- আরেহ, আপনার বিছানাটা ওদিকে এরকম ঢালু।
- দেখি তো কেমন?
- (হাত দিয়ে একটা স্লোপ বানিয়ে দেখিয়ে) এই যে এমন!
- বিনি, আপনি যে স্লোপ দেখাচ্ছেন এটা কমপক্ষে ৩০ ডিগ্রী হবে। একটা বিছানার অর্ধেক আনুভূমিক আর অর্ধেক ৩০ ডিগ্রী স্লোপে তির্যক কিভাবে হয়?

বিকেলে চা খেতে খেতে দুপুরের কথা মনে পড়ার পর-

- আপনাকে ফাউন্টেন পেনের ক্যাপের মত করে একটা ক্যাপ বানিয়ে দিতে হবে। শুতে যাওয়ার আগে পরে নিবেন। বিছানা থেকে গড়িয়ে না পড়ার জন্য পাশে একটা ক্লিপ থাকবে, আপনি রোল করতে নিলে যেন আটকে যান। আর নাহয় আমাদের বিছানাটা বেবি-প্রুফিং করতে হবে।
- বেবি-প্রুফিং মানে? বেবি ঢুকতে না পারার জন্য?
- না বিনি। বেবি-প্রুফিং মানে কোন আসবাব বা বস্তুর দ্বারা ছোট বাচ্চারা অসতর্কতা বশত যেন আঘাত বা ব্যথা না পায় সেটার ব্যবস্থা করা।
- কিন্তু ওয়াটার প্রুফিং বা সাউন্ড প্রুফিং মানে তো পানি বা শব্দ যেন ঢুকতে না পারে সে ব্যবস্থা করা।
- বিনি, ইংরেজি খুবই ইরেগুলার একটা ভাষা। একইরকম শব্দ সমষ্টির একটা একরকম অর্থ বহন করে অন্যটা অন্যরকম। যেমন, কোকোনাট অয়েল মানে, নারিকেল থেকে বের হওয়া তেল। সয়াবিন অয়েল মানে, সয়াবিন থেকে বের হওয়া তেল। কিন্তু তাই বলে, বেবি অয়েল মানে বেবি থেকে বের হওয়া তেল না।
- তাহলে, বেবি থেকে যেটা বের হয় ওটাকে কি বলে?
- বিনি, ওটাকে হাগু-মুতু বলে। ছোট বাচ্চাদের গায়ে মাখার তেলকে বেবি অয়েল বলে।
- ও হ্যাঁ! তাই তো!
- এটা আপনি এতদিন জানতেন না?
- জানতাম বলতে আসলে এভাবে কখনও খেয়াল করি নাই আরকি! আপনি খালি আমাকে বোকা মনে করেন।

বিনি কাহিনী - প্রথম কিস্তি
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×