somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলো ফেব্রুয়ারী, এলো গ্রন্থমেলা-২০১৮, এলো ব্লগারদের লেখাগুলি নিয়ে সংকলন ঋদ্ধ-২

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার ধারণা ফেব্রুয়ারী এলেই আমাদের বাংলা ভাষাভাষী বাঙ্গালীদের প্রাণে বাঁজে অচিন কোনো গানের সূর। সূরটি অচিন কারণ এতে মিশে আছে নানা রকম অনুভূতি। একাধারে বিজয়, আত্মত্যাগ, চেতনার গভীর আত্মপোলদ্ধিসহ আরও অনেক অজানা কথন।
এ মাসেই একদা দাবী আদায়ে সোচ্চার হয়েছিলেন আমাদের পূর্বপুরুষেরা, বাংলা ভাষাভাষী বাঙ্গালীগণ। তাদের প্রাণের বিনিময়ে আমরা আমাদের অধিকার জিনে এনেছিলাম। সেই অবদান যেমনই ভুলে যাবার নয় তেমনই প্রাণের এই ভাষায় কথা বলা, লিখে চলা, মনের ভাব প্রকাশের এই অনাবিল আনন্দও লুকিয়ে রাখার নয়। ফেব্রুয়ারী আসে, আসে ফাল্গুন, ভাষা শহীদদের প্রতি যথার্থ সন্মান নিয়েই শুরু হয় আমাদের অমর একুশে গ্রন্থমেলা। এই মেলা ঘিরে মাসব্যাপী চলে নানা আয়োজন। লেখক, সাহিত্যিক, কবি, বোদ্ধাগনের পদচারনায় ভরে ওঠে বাংলা একাডেমী চত্বর। তাদের কথামালায়, গল্পে, আলোচনায় মুখরিত হয়ে ওঠে চারিদিক।
অনেক অনেক কবি সাহিত্যিক, গল্পকার লেখকের স্বপ্ন দেখা বা স্বপ্ন পূরণ হয়ে চলে প্রতি বছরের এই বইমেলা বা গ্রন্থমেলা ঘিরে। শত শত নতুন বই আসে। লেখক উপাধি পেয়ে যান জীবনের প্রথম প্রকাশ হওয়া বইটি নিয়েও কেউ কেউ। নিজের লেখা ছাঁপার আখরে দেখার অনুভূতি যে কেমন হতে পারে তা যারা এ পথটি ধরে হেঁটে এসেছেন তারাই ভালো বলতে পারবেন।

সে যাইহোক, এসেছে ফেব্রুয়ারী, আসছে ফাল্গুন। বাঙ্গালীর প্রাণের মাস এই ফেব্রুয়ারীতেই শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। আমি যখন এ ব্লগটিতে প্রথম আসি তখন দেখতাম "অপরবাস্তব" নামে ব্লগার সংকলন আমাদের এই সামহ্যোয়ারইন ব্লগেরই ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হত। কালের আবর্তে এই প্রকাশ বন্ধ হয়ে গেছে। তবে শুরুটা এখানে হলেও আজ চারিদিকে দেখা যায় ফেসবুক ভিত্তিক নানা গ্রুপের সংকলন প্রকাশনার আয়োজন। শুধু আমাদের এই প্রিয় ব্লগটিতে আর কোনো আয়োজন হয় না। ঠিক আমারই মত আমাদেরই এক ব্লগার বৃতি একইভাবে অনুভব করে সেই বেদনা এমনটিই আমার বিশ্বাস আর তাই সে তার নিজ উদ্যোগে গত বছর গ্রন্থমেলা ২০১৭ তেও প্রকাশ করেছিলো ব্লগারদের লেখা নিয়ে সংকলন ঋদ্ধ-১।

ঋদ্ধ - ১



এবারেও গ্রন্থমেলা ২০১৮তে প্রকাশিত হতে যাচ্ছে ব্লগারদের লেখা নিয়েই সংকলন ঋদ্ধ-২। তবে এটি কোনো একক ব্লগের সংকলন নয় মানে শুধু সামহ্যোয়ারইন ব্লগের ব্লগারদের লেখাগুলি নিয়েই প্রকাশিত ব্লগ সংকলন নয়। এখানে রয়েছে বেশ কয়েকটি ব্লগের ব্লগারদের লেখা। যাদের লেখা এবারে প্রকাশিত হলো তাদের জন্য রইলো শুভকামনা আর যাদের হয়নি এখনও আগামী বছরে তাদের লেখাগুলির প্রত্যাশা নিয়ে এবারের ঋদ্ধ-২ পথ হেঁটে যাক আনন্দ জয়গানে......

দিয়ে গেনু বসন্তের এই গানখানি-
বরষ ফুরায়ে যাবে- ভুলে যাবে জানি...
ঋদ্ধ কোনো গান নয়, ঋদ্ধ কোনো সঙ্গীতকোষ নয়,
তবুও ঋদ্ধ আমরা যারা ব্লগারেরা
আজকের এই অনলাইন দুনিয়ার ব্লগের পাতায় লিখছি,
তাদের লেখাগুলি নিয়ে, তাদেরই সৃষ্টি নিয়ে
একই সূরে গলা মিলিয়ে এই বসন্তে গাওয়া কোনো গানের বাণী।
এই উপহার রয়ে যাবে আমাদের কাছে চিরদিনের জন্য।
এই ঋদ্ধ আমাদের সকলের ভালোবাসার গ্রন্থ হয়ে হৃদয়ে চির জাগরুক হয়ে থাকবে।
ঋদ্ধের সাফল্য কামনা করছি।
বছর বছর ঋদ্ধ নিয়ে আসুক তার নতুন নতুন সৃষ্টিগুলি
নতুন নতুন বর্ণে গন্ধে রুপে ও রসে।
প্রতি ফাল্গুনে ভরে উঠুক ঋদ্ধের পাতাগুলি
নতুন নতুন সৃষ্টিশীল কথামালায়-

আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো
নব পথিকেরই গানে নূতনের বাণী।

প্রাপ্তিস্থানঃ
*এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী*
সোহরাওয়ার্দী উদ্যান
স্টল নাম্বার ৬৫৪

*মেঘফুল*
লিটল ম্যাগ চত্বর
বাংলা একাডেমি
স্টল নাম্বারঃ ৪৩


ফেসবুক পেইজ
ঋদ্ধ-২

সকলের জন্য রইলো একরাশ ভালোবাসা....
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৭
৫৮টি মন্তব্য ৬০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

×