somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কৃষ্ণপক্ষের বোষ্টমী
এক বোষ্টমী যে কৃষ্ণপক্ষের আধাঁরেই সুর বাধেঁ। তার ইচ্ছা কোন এক শুক্লাদ্বাদশীর দিন চাদেঁর আলোয় সে সুর বাধঁবে... সেই সুরের মূর্ছনায় কারো চোখ ভিজে আসবে...। তবে বোষ্টমীর সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায়.... কারণ শুক্লপক্ষে যে কৃষ্ণপক্ষের বোষ্টমীর সুর বাধাঁ বারণ।

মানুষ হয়ে মানুষ বোঝা দায়!!

০৫ ই জুন, ২০২২ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি মনে করি, মানুষের চেয়ে হিংস্র, শ্বাপদসংকুল, স্বার্থপর, বিষধর প্রাণী আর দুটি নেই। আবার এই আমিই মানুষকে নির্বিশেষে ভালোবাসতে পারি, ভালোবাসি, তাদের দুঃখে আমার মন কাদেঁ, চোখে জল আসে। মানুষের প্রতি আমি দ্বৈত মনোভাব পোষণ করি।

এখন কথা হচ্ছে যে, মানুষকে আমি এত হিংস্র, বিধ্বংসী ভাবি কেন?
প্রথমত, মানুষ কোন কারণ ছাড়াই হিংস্র। অন্যান্য প্রাণী যাদের আমরা হিংস্র বলে আখ্যায়িত করি যেমন বাঘ, সে ও ক্ষুধা না লাগলে অথবা তার রাস্তা না মাড়ালে সে হিংস্র হয়ে ওঠে না। কিন্তু, আপনি একা রাতে রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন কারণ ছাড়াই আপনি মানুষের হিংস্রতার শিকার হবেন, তাদের বর্বরতার সাক্ষী হবেন। এই মানুষই কোন কারণ ছাড়াই অন্য দেশে যুদ্ধ করছে, আরেকজনকে হত্যা করছে, হানাহানি মারামারি যেন এদের নিত্যকার রুটিন।

দ্বিতীয়ত, মানুষ বিষধর। অতি বিষধর সাপটিও আপনি গুতোঁ না দিলে আপনার দিকে ফোঁস করে উঠবে না। কিন্তু, আপনি কোন এক ভালো জায়গায় পৌছেঁছেন। মানুষ আপনার বিরুদ্ধে বিষ ঢালবে। বেশিরভাগ মানুষ একজনের কানে অন্যজনের বিরুদ্ধে বিষ ঢালতে ব্যস্ত থাকে। এই বিষ মানুষের মধ্যকার সুন্দর সম্পর্কগুলোকে ধীরে ধীরে বিষাক্ত করে দেয়, স্লো পয়জনিং এর মতোন।

তৃতীয়ত, মানুষ বিধ্বংসী। মানুষের মতে, তারা আধুনিক, সভ্যতার উন্নয়নের ধারক, বাহক, তারা পৃথিবীকে বদলে দিয়েছে, দিচ্ছে, দিবে হোয়াটেভার। আমি বলব, মানুষ বিধ্বংসী, মানুষ স্বার্থপর। পৃথিবীর যেখানেই মানুষ তার কদম রেখেছে, সভ্যতার উন্নয়নের তকমা লাগিয়ে সে জায়গার অস্তিত্ব নষ্ট করে দিয়েছে। সে নিজের সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য উজাড় করে দিয়েছে হাজার হাজার নাম না জানা গাছপালা, কত শত পশু-পাখি। মানুষের তাড়নায় এসব পশুপাখি পালিয়ে বেড়িয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়, অবশেষে হার মেনে নিয়েছে মানুষের কাছে, চারিদিকে মানুষের জয় জয়কার, তারা হারিয়ে গেছে এ মানুষের পৃথিবী থেকে। যদিও এ পৃথিবীতে তাদেরও সমান অধিকার ছিল।

হারিয়ে যাওয়া এসব পশুপাখিদের মধ্যে কতশত ছোটবেলার স্মৃতি বিজড়িত। তার মধ্যে অন্যতম স্মৃতি হচ্ছে বাড়ির পাশের তালগাছটায় বাবুই পাখির বাসা। আজকাল যদিও তালগাছ খুব কম চোখে পড়ে, তবুও তালগাছ দেখলে মাথা উচুঁ করে তাকাই, তবে বাবুই পাখির বাসা তেমন করে চোখে পড়ে না। বাড়ির গাছে কাঠবিড়ালিটাও আর আসেনা। হলদে কুটুমটাও দুপুর বেলা আর কুটুম কুটুম বলে ডাকে না।

এতদস্বত্তেও এই মানুষকেই আমি আবার দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভালোবাসি, তাদের দুঃখে আমার মন কাদেঁ, চোখে জল আসে। কি অদ্ভুত তাইনা!!

কেন এই অদ্ভুত ভালোবাসা? কেন এই অদ্ভুত টান??

এই হিংস্র, শ্বাপদসংকুল মানুষগুলোই কেউ বিপদে পড়লে উদ্ধার করতে ঝাপিঁয়ে পড়ে। এমন অনেক সময় হয়েছে, আমি বিপদে পড়েছি, চিনি না জানি না কখনও দেখিও নি এমন কেউ সাহায্যের হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছে।

চট্টগ্রামের অবস্থা খুবই শোচনীয়। এমতাবস্থায়, মানুষ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমার নেগেটিভ রক্ত, আমার রক্ত নেন, মানুষ সিরিয়াল দিচ্ছে রক্তদান করার জন্য। তারা টাকার জন্য আসেনি, এসেছে শুধু মানুষগুলো বাচুঁক এই আশায়। ওষুধ ফ্রি করে দিচ্ছে অনেক ফার্মেসী, অটো সিএনজি ভাড়া নিচ্ছে না। যে যার জায়গা থেকে সাহায্যের হাত এগিয়ে দিয়েছে। কেউ খাবার নিয়ে আসছে, কেউ নিয়ে আসছে পানির বোতল, শিক্ষার্থীরা বাস নিয়ে চলে এসেছে রক্ত দেবার জন্যে। এদেরকে ভালো না বেসে থাকা যায়??

ভুপেন হাজারিকার গানটি মনে পড়ছে-
মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?



ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২২ বিকাল ৩:৪১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অনুচ্চারিত উত্তর

লিখেছেন ইসিয়াক, ২৯ শে জুন, ২০২৬ ভোর ৬:২০




জীবনের গতিপথ সর্বদাই চলমান। শত বাধা বিপত্তিতে সে থেমে থাকে না। চাইলেও থামানো যায় না।চলছে তো চলছেই ভালো আর মন্দে।

সে সব কত বছর আগের কথা.. সময়ে সবকিছু কত... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×