বিপ্লবী
২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিপ্লবী মাতঙ্গিনী হাজরা ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে শহীদ হন। আদর করে তাকে গান্ধী বুড়ি নামে ডাকা হতো। ভারতের স্বাধীনতা আন্দোলনের এই অগ্নিকন্যার জন্ম হয় ১৮৬৯ সালে পশ্চিমবঙ্গের তামলুকের হোগলা গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে। আনুষ্ঠানিক শিক্ষাদীক্ষা তার ছিল না। খুব অল্প বয়সে তার বিয়ে হয় এবং আঠারো বছর বয়সে তিনি বিধবা হন। তার কোনো সন্তান হয়নি।
গান্ধীর অনুসারী হিসেবে ১৯০৫ সালে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। অসহযোগ আন্দোলনেও অংশ নেন ১৯৩২ সালে। সল্ট অ্যাক্ট (লবণের ওপর আরোপিত ব্রিটিশদের কর) লঙ্ঘনের জন্য তিনি গ্রেফতার হয়েছিলেন। পরবর্তী সময়ে তাকে ছেড়ে দেয়া হলেও তিনি লবণের ওপর কর উঠিয়ে নেয়ার জন্য প্রতিবাদ অব্যাহত রাখেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য হন। ‘ভারত ছাড়’ আন্দোলনেও তিনি নেতৃত্ব দেন। তামলুক পুলিশ স্টেশন নিয়ন্ত্রণ নেয়ার জন্য ৬ হাজার মানুষের একটি মিছিল নিয়ে তিনি অগ্রসর হচ্ছিলেন। এ সময় ব্রিটিশ ভারতীয় পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করার জন্য গুলি করলে তিনি নিহত হন। মৃত্যুর সময়ও তিনি কংগ্রেসের পতাকা উঁচু হাতে ধরেছিলেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন