নদী
৩০ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার সঙ্গে
আর কতোদিন খেলব আমি
খুনসুটি আর অভিমানের খেলা
দেখতে দেখতে রৌদ্র ঝিমোয়
ফুরিয়ে আসে বেলা।
ছোট্ট নদী তোমার সঙ্গে
ছিল শৈশব, আত্মীয়তার টান
স্রোতের কলধ্বনির মৃদু
মনজুড়ানি গান।
শৈশব তো উবেই গেছে কবে
হারিয়ে ফেলা আনন্দ উত্সবে
মানুষ তোমার টিপে ধরলো গলা
রাজনীতি লোভ নিপুণ ছলাকলা
তোমার শরীর লুণ্ঠিত হয়
তাকিয়ে দেখে মানুষ,
নিজকে নিজেই খুন করে হায়
নাই চেতনা হুঁশ।
ছোট্ট নদী তোমার স্মৃতি
বুকের মধ্যে বিষমাখানো তীর
লক্ষ্যও নাই স্থির।
তোমার স্রোতকে হত্যা শেষ
দণ্ড মানুষ পায়,
রুক্ষ শুষ্ক মরুর থাবা
এগোচ্ছে পায় পায়...
এই নিয়তি নিষ্ঠুরা খুব
এড়িয়ে চলা দায়,
ছোট্ট নদী তোমার সঙ্গ
যায় কি ভোলা যায়?
মনগহনের ধন্দ মায়া
সেইখানে শোক ব্যথার ছায়া
মাথা তুলছে ঠোকর দিচ্ছে
মানুষ অসহায়
আর কোনওদিন ফিরবে তারা
শেকড়, ঠিকানায়
শ্যামল তরুচ্ছায়?
উচ্ছ্বাসে আস্থায়?
মানুষ নিজের মুখ ঢেকেছে
ঘোর অনুতাপ
ধিক্কারে লজ্জায়
নিহত ওই নদীর তাতে
কিই-বা আসে যায়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন