
আমি কখনো গ্রামে যাইনি আসলে শুধু গ্রাম নয় ঢাকার বাহিরে একবার মাত্র চট্টগ্রাম ক্যান্টনমেন্ট গিয়েছিলাম আর কোথাও কখনো যাওয়া হয়নি, আমাদের ঘনিষ্ঠ আত্বীয়-স্বজন সবাই ঢাকার ভিতরেই আর অল্প বয়সে দেশ ছেড়ে আসার কারনে! এবার দেশে এসে আমার আপুর শশুর বাড়ি গিয়েছিলাম প্রায় তিনদিনের মত ছিলাম খুবই সাধারন জিনিস কিন্ত আমি আগে কখনো দেখিনি তাই আমার কাছে এগুলো ইন্টারেটিং ছিল। আমার এই সফর নিয়ে আমি পরে লিখব আজকে শুধুই ছবি আর ছবি ।


ঢাকা আরিচা সড়ক।

ঢাকা আরিচা রাস্তার পাশে সরিষা ক্ষেত।

মানিকগঞ্জের পাশেই একটা গ্যাসপ্যাম্পে একটুখানি ফুলের বাগান।

পা্টুরিয়া ফেরীঘাট।

পদ্মার বুকে জেগে উঠা চর।

চরে হচ্ছে ধান চাষ।

এই ফেরীতেই পার হয়েছি পদ্মানদী সময় বেশী লাগেনি ৩০ মিনিট বা তার চেয়েও কম।

ফেরীর খাবার হোটেল, চেয়ার গুলো এত নোংরা !!

গ্রামের একটা ডোবা , পানি এত ঘোলা !!

পাশে আরেকটা ডোবা কচুরীপানায় ভর্তি।

এগুলো কি কেউ কি জানেন ? খুব সুন্দর তাইনা।

হলুদ ক্ষেত।

মুশুরী ক্ষেত,

এটা মনে হয় শালগম বা পাতা কপি।

কলার বাগান।

গ্রামের মেঠোপথে আমরা কয়জনা।

গ্রামের মানুষেরা রাস্তায় বসে রোদ পোহাচ্ছে আমাদের হাতে ক্যামেরা দেখে সবাই উঠে দাড়িয়েছে ।

ঢেঁকি এর আগে কখনো দেখিনি।

সানলাইট থাকলে মুনলাইটের প্রয়োজন লাগে না। এটা কিন্ত চাঁদ নয় এটা সূর্য।

গোয়ালন্দ ঘাট।


সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




