((ঘুমুতে ডুবার আগের কথা......।।))
একটা পেরিয়ে গেছে ঘড়ির কাঁটা
ঘনিয়ে আসছে প্রভাত-বারতা।।
অচঞ্চল মনে নেই কোন অস্থিরতা
তথাপি অজ্ঞাত কারনে জাগ্রত সত্ত্বা।
নেই কোন বেদনা ধ্বনি কিংবা বিহগল কোন সুর
ক্লান্ত নেত্রে ঘুম তবে হারিয়েছে কোন সুদূর।।
নিঃশ্বাসের রোমান্টিক বাষ্প__
ঘুলঘুলিতে আধেক আলোর রেখা
অথবা গ্রীষ্ম-শর্বরীর উষ্ণতা-
গ্রাস করেছে আজ সপ্নময়তা।
কোথায় আমার নিঝুম রাতের কল্পকথা
বরং পিষ্ট করছে নিদ্রাহীনতার পরাকাষ্ঠতা।।
ধীরে ধীরে এক ধরনের আবেশতা চলে আসছে।থাক আজ আর বেশি কিছু না বলি(পড়ুন না ফাঁস করি)।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



