জন্মের পর থেকে শুনছি ধর্ম আমাদের এইটা করতে বলে , ওইটা করতে মানা করে । ধর্মীয় অনুশাসন মেনেই আমরা পরিবারের ভেতর বড় হয়েছি । সময়ের সাথে আমাদের বুদ্ধি, বিবেক পূর্ণতার দিকে এগিয়ে গিয়েছে । বুঝতে শিখেছি , জানতে শুরু করেছি । সমস্যার শুরু সেখানেই । অনেক ক্ষেত্রেই আমাদের বিবেকের সাথে ধর্মীয় অনুশাসনের অমিল আমাদেরকে মানসিক যন্ত্রণার মাঝে থাকতে বাধ্য করেছে । একদিকে বহু পুরাতন ধর্মীয় রীতি যার কিছু অংশ বর্তমান প্রেক্ষাপটে অচল , সেই সাথে সামাজিক চাপ , অপরদিকে বিবেকের দংশন । এই দুইয়ের ভেতরে আমার মত সাধারণ ভীতু মানুষ প্রথমটিকেই আঁকড়ে ধরেছি । কারণ সমাজের বিরুদ্ধে যাওয়ার সাহস আমার নেই । কিন্তু দুরন্ত কিছু মানুষ যুগে যুগে থাকে যারা সমাজের চোখ রাঙ্গানোর প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নতুন চিন্তা নতুন ভাবনার দিকে এগিয়ে যায় । তারাই মূলত সমালোচনার শিকার সেই সাথে নতুন সমাজের পরিবর্তনের পথপ্রদর্শক । সেই দুরন্ত মানুষগুলির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার মত সাহস বা জ্ঞান আমার নেই , তবে নিভৃতে আমি তাদের প্রতি কৃতজ্ঞ । কারণ আজ পরিবর্তিত সমাজের যে অবস্থানে আমি দাঁড়িয়ে , সেটি তাদেরই অবদান । যুগে যুগে সেইসব বাঁধভাঙ্গা মানুষগুলি জন্মেছিল বলেই আজ আমরা আমাদের সমাজকে বলতে পারি গোঁড়ামি মুক্ত(প্রায়) ‘‘আধুনিক’’ সমাজ । নাহলে হয়তো এখনো আমাকে দেখতে হতো ধর্মের নামে সতীদাহ , বলি , বর্বরতা আরও অনেক কিছু । আমি বিশ্বাস করি সেই মানুষগুলি সময়ের সাথে আমাদের আধুনিক সমাজকে আরও আধুনিকতার দিকে এগিয়ে নিয়ে যাবে তাদের মুক্তচিন্তা ও খোলা-দৃষ্টির মাধ্যমে । আমি হয়তো ভয়ে আমার চোখ বন্ধ করে রাখবো , কিন্তু বুকে বিশ্বাস থাকবে - দৃষ্টির অন্তরালে যে পরিবর্তন ঘটছে বা ঘটবে তা আমার পরবর্তী প্রজন্মকে দেবে আরও পরিশুদ্ধ এক সমাজ ।
আলোচিত ব্লগ
মুক্তির মোহে বন্দি জীবন: এক যান্ত্রিক সভ্যতার আর্তনাদ
বর্তমানে আমাদের চারপাশের জীবনযাত্রা যেন এক ধূসর পাণ্ডুলিপি। আমাদের প্রতিদিনের যাপন ক্রমেই রুক্ষ হয়ে উঠছে, যেখানে ব্যস্ততার বেড়াজালে আটকা পড়ে আছে মানুষের সহজ-সরল আবেগগুলো। আমরা যাকে 'উন্নত জীবন' বলছি, তা... ...বাকিটুকু পড়ুন
ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট
রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন
'সাংবাদিক আলী' কে বা কারা?

এক আজীব জীব এই সাংবাদিক আলীরা! আর কিছু না থাকুক, উটকো কিছু ভাব বা আত্মবিভ্রম ঠিকই আছে তাদের। নিজেদের বুদ্ধির অভাব থাকিলেও অন্যদেরই তারা 'বুদ্ধি নাই' মনে করেন। কখনো... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন
হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধে আল্লাহ হযরত মুয়াবিয়ার (রা.) পক্ষে ছিলেন

সূরাঃ ৫ মায়িদা, ৬৭ নং আয়াতের অনুবাদ-
৬৭। হে রাসূল! তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা’ প্রচার কর। যদি না কর তবে তো তুমি তাঁর রেসালাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।