১৯৭১ - ১৪ ডিসেম্বর । একটি জাতির মেরুদণ্ড ভেঙে সেই জাতির অগ্রগতি শতবর্ষের জন্য পিছিয়ে দেয়ার সর্বোত্তম পন্থা অবলম্বন করে অন্য একটি জাতি । আর লজ্জার বিষয় সেই পন্থা অবলম্বনে সহায়তা করে আমাদেরই কিছু গর্ভস্রাব । মুনির চৌধুরী , জহির রায়হান এমন অনেক বাংলার স্বর্ণসন্তান যদি আজ বেঁচে থাকতেন তবে হয়ত আজ দুর্নীতিতে ৫ বার আমাদের চ্যাম্পিয়ন হতে হতোনা । সোনার বাংলা হয়তো আক্ষরিক অর্থেই সোনার বাংলা হতো । মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধার হয়তো দেখতে হতোনা সেই গর্ভস্রাবদের গাড়িতে লজ্জায় অবনত আমাদের জাতীয় পতাকা , যেই পতাকা অর্জনে আমাদের দিতে হয়েছে ৩০ লক্ষ শহীদ আর ২লক্ষ মা-বোনের আত্মসম্মান ভূলুণ্ঠিত অশ্রু । মাঝে মাঝে অবাক লাগে , কেমন জাতি আমরা ? নিজের ছোট স্বার্থের জন্য উপেক্ষা করি দেশের রত্নদের , পক্ষ নেই তাদের যারা একসময় কেড়ে নিয়েছিল আমার মায়ের আচল , আমার বোনের ওড়না । কিভাবে সেই গর্ভস্রাবদের সাথে গলা মিলিয়ে বলি “ এ দেশে কোন রাজাকার নেই , নেই কোন আলবদর ’’ । মীরজাফররা না থাকলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন এদেশে টিকতে পারতো না তেমনি আমাদের এই কুলাঙ্গারগুলি না থাকলে পাকিস্তানি সেনা এদেশে টিকতে পারতোনা । তারা আমাদের অলিগলি চিনতো না , আমাদের জানতো না , আমাদের রত্নগুলির খোঁজ রাখতো না । ৭১ এ আমাদের কিছু মীরজাফরের দল সহায়তা করেছে বলেই আমরা হারিয়েছি আমাদের সেইসব স্বর্ণসন্তানদের । আজ তাদের অভাবে আমাদের বাংলামাতা নিঃস্ব , রিক্ত , লজ্জায় অবনত , কীট দংশনে দগ্ধ । তাদের অভাব কি শতবর্ষেও পূরণ হবে ? জানিনা...... । শুধু অম্লান বদনে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জানাই আমার সালাম । এর বেশি আর আমার কি বা করার আছে ?
আলোচিত ব্লগ
মুক্তির মোহে বন্দি জীবন: এক যান্ত্রিক সভ্যতার আর্তনাদ
বর্তমানে আমাদের চারপাশের জীবনযাত্রা যেন এক ধূসর পাণ্ডুলিপি। আমাদের প্রতিদিনের যাপন ক্রমেই রুক্ষ হয়ে উঠছে, যেখানে ব্যস্ততার বেড়াজালে আটকা পড়ে আছে মানুষের সহজ-সরল আবেগগুলো। আমরা যাকে 'উন্নত জীবন' বলছি, তা... ...বাকিটুকু পড়ুন
ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট
রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন
'সাংবাদিক আলী' কে বা কারা?

এক আজীব জীব এই সাংবাদিক আলীরা! আর কিছু না থাকুক, উটকো কিছু ভাব বা আত্মবিভ্রম ঠিকই আছে তাদের। নিজেদের বুদ্ধির অভাব থাকিলেও অন্যদেরই তারা 'বুদ্ধি নাই' মনে করেন। কখনো... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন
হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধে আল্লাহ হযরত মুয়াবিয়ার (রা.) পক্ষে ছিলেন

সূরাঃ ৫ মায়িদা, ৬৭ নং আয়াতের অনুবাদ-
৬৭। হে রাসূল! তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা’ প্রচার কর। যদি না কর তবে তো তুমি তাঁর রেসালাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।