নির্বাচনের লাগলো হাওয়া
বলেন দেখি কার কী চাওয়া
দিতে পারি সবই যদি ভোটটা আমায় দেন
বিনিময়ে এই অধমের সালাম সবাই নেন
নাইকো বাবার জমিদারী
ব্যবসা আমার ঠিকাদারী
কামাই ভাল করছি এবার ভোটটা শুধু চাই
দেশের কথা ভাইবা আমার চোখে ঘুম নাই
নেতাদের চামচাগিরি
ভার্সিটিতে দাদাগিরি
টেন্ডারবাজি দখলদারি সবই দিলাম ছেড়ে
জনসেবার কথাই শুধু মাথায় এখন ঘোরে
তাইতো এবার টিকিট নিলাম
মনোনয়ন পত্র জমা দিলাম
উন্নয়নের কথা ভাইবা ভোটটা যদি দেন
ধরা কেউ খাইবেননা এই মুচলেকাটা নেন
ওয়াদা আমার পাক্কা তবে
ভোটের পরে বিচার হবে
জামানত যদি হয় বাজেয়াপ্ত আছে সবার খবর
লেবার আমি সাপ্লাই দিমু খুঁড়বা নিজের কবর
২৬.১২.০৬
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


