somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের বাঁধাগুলো কোথায়?

০১ লা মে, ২০২১ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের জ্ঞান অর্জনের বাধাগুলো দিন দিন প্রসারিত হচ্ছে। বিশ্ব যখন জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে। মহাকাশ যাত্রা করছে। দ্রুত নিরাপদযান আবিস্কারের চেষ্টা করছে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। মানুষের জীবনকে উন্নত আর সহজ করার চেষ্টা করছে। আমরা শুধু ভেড়ার পালের মত চেয়ে চেয়ে দেখছি। সে রকম হতে চেষ্টা করছি না। এই মুহুর্তে ইসরাইল করোনায় মৃত্যূ শূন্য। করোনা নিয়ন্ত্রনে সফল হয়েছে উপযুক্ত ব্যবস্থা নিয়ে। যে মুহুর্তে আমরা শত শত মরছি প্রতিদিন। আক্রান্তেরও সংখ্যা বাড়ছে। আমরা প্রতিনিয়ত পড়ে আছি অনর্থক রাজনৈতিক বিষয় নিয়ে। যা থেকে জাতি হচ্ছে বিভক্ত। আর আমরা হয়ে যাচ্ছি বিশ্বের সবচে বড় সমালোচক জাতি আর বিতার্কিক বিচারক! আসলে কি আমরা আমাদের জন্য কিছু করছি?

বলা হয়ে থাকে একটা দেশের সবচে বড় গজব রাজনৈতিক অস্থিরতা। আল্লাহ্ রহমতে এটা স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত এই গজব বহাল আছে। এই গজব থাকার কারণেই দেশ এগিয়ে যেতে পারছে না। আমাদের দেশে রাজনৈতিক আদর্শ বিলুপ্ত হয়েছে। এখন যেটা দেখা যায় ওটাতে রাজ আছে নীতি নেই। এই সব দেখে দেখে বড় হওয়া একটা জাতি মানুষিক দৈন্যদশা থেতে বেরিয়ে আসতে পারবে না। আজকে আমরা হুজুর ভাড়া করে ধর্মীয় কথাবার্তা শুনে মজা নিয়ে শুনে চলে আসি। হুজুরও ভাড়া খেটে তার পারিশ্রমিক নিয়ে যায়। এরপর এইসব ধর্মীয় কথাবার্তা আমরা কি কাজে লাগাই। রমজান মাসের ডাকাতিগুলোই প্রমান করে দেশে ধর্ম ব্যবসা চলে আর কিচ্ছু না। মানবতার শিক্ষাটা ধর্ম থেকে নেই না। বিদ্রূপ হিংসা নোংরামি বাজে চিন্তা করে ব্রেইন নষ্ট করছি আর দোষ দিচ্ছি সব ইহুদি নাসারার চক্রান্ত! ইহুদী নাসারা চক্রান্ত করে মোবাইল বানাই ফেলছে। তারা চক্রান্ত দ্রুতঘামী ট্রেন আবিস্কার করে ফেলছে। করোনা ভাইরাস বিরোধী টিকা আবিস্কার করছে। আমরা তো চক্রান্ত আবিস্কার করেই ক্ষান্ত হইছি। নিজেদের দোষ ঢাকার জন্য অন্যকে দোষী করা আমাদের জাতিগত অভ্যাস।

আমাদের দেশে ভালো কোন গবেষনাগার নেই। খুবই কম শোনা যায় বাংলাদেশ নতুন কিছু করছে। নতুন জাতের ধান আর রোবট বানোনাকে এখন ভীষন বড় গবেষণার অংশ মনে করা হচ্ছে। অন্যদেশ থেকে প্রযুক্তি কিনে দেশের বিশাল অর্থ ব্যয় হচ্ছে। এসব ব্যাপারে সরকারকে খুব একটা তৎপর হতে দেখা যায় না। বরং প্রযুক্তি কেনার ব্যাপারে সরকার খুবই উদার। আমাদের যে এটা নেই, সেটা নেই, কেন নেই এসব নিয়ে মাথা ঘামানোর আসলে মানুষ নাই। আমাদের নিয়ে মাথা ঘামানোর জন্য মমতাজরা আছে। বাসার কাজের খালারা বাংলা রিডিং পড়ে শোনানোর জন্য সংসদে যায়। বঙ্গবন্ধু স্বপ্নে তাকে কি বলেছে এইসব ব্যাখ্যা হয় সংসদে। এসব শুনে যারা মুচকি হেসে আনন্দ নেয় তারা কিভাবে দেশকে টেনে নিবে সেটাই আমার মাথায় আসে না। বরং তাদের টেনে নেবার কারণেই তো দেশের বারোটা বাজতেছে। আমরা এসব নিয়ে ট্রল করে সময় নষ্ট করি। মাথা ঘামানোর কথা যার, আমার মনে হয় তারও এই চিন্তা মাথায় নাই। ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেলে বিদেশী চক্র। কোন অস্ত্র দিয়ে ডাকাতি করতে হয়নি। আমাদের ভাড়া করা প্রযুক্তিতে যে ফাঁক ছিলো সেটা দিয়েই তারা টাকা লুট করেছে। বিষয়টা টের পেতেও ছয় মাস লেগেছে। একই ঘটনা আবারও শোনা যাচ্ছে। আমার কেন পারছিনা সেই চিন্তা সরকার প্রধানের থাকতে হবে। এই চিন্তা ছলিম উদ্দিন কমিল উদ্দিনের মাথায় ঘুরপাক খেলে চলবে না।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×