somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে ওরা আসলো এক রাশ ভালবাসা আর আনন্দের সাথে একটু দুঃখ নিয়ে

০২ রা জুন, ২০০৯ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ওরা আসলো, অনেক অপেক্ষার পরেই ওরা আসলো ... ওদের সাথে যখন দেখা করতে ইচ্ছা হয়েছিল তার খুব বেশী দিন পরে না হলেও এ কটা দিনের প্রতিটি মুহুর্ত যেন এক একটি বছর মনে হয়েছে ... প্রতিটি ক্ষন, প্রতিটি মুহুর্তকে মনে হয়েছে যেন থমকে থাকা এক একটি যুগের মতো ... চাঁদের আলোর জন্য চাতক পাখিরা যেমন অধীর উৎকন্ঠিত থাকে , মনে হয় এর চেয়ে কোন অংশে কম ছিল না ওদের জন্য আমার অপেক্ষার সময়গুলো ... তাই ওরা যখন আসলো, তখন যেন মনে হলো চাঁদ হাতে পেলাম ... ওদেরকে জড়িয়ে ধরে পরম আনন্দে থমকে দাড়ালাম কিছুক্ষনের জন্য ... ওরা যে শুধু নিজেরাই আসেনি, বরং সাথে নিয়ে এসেছে অনেক অনেক কাছের মানুষগুলোর অকৃত্রিম ভালবাসার উষ্ম পরশ .... অথচ ওদেরকে কাছে পেয়ে আবার, হঠাৎ করেই ডুবে যাচ্ছি দুঃখের অতল সাগরে ...



ভাবছেন কাদের কথা বলছি ? ... ওদেরকে দেখেন তাহলে ----











জ্বি , ওদের কথাই বলছিলাম এতক্ষন ... যারা আপনারা দেশে আছেন অথবা বিদেশে থেকেও খুব সহযে এদেরকে হাতের কাছে পান, তাদের কাছেও আমার লেখাটা খুব হাস্যকর মনে হবে ... মনে হবে যেন অন্য সবসময়ের মতই একটা ফান পোষ্ট লিখছি ... কিন্তু না, এটা আসলেই কোন ফান পোষ্ট না ...

দেশে থাকতে এগুলো আমার খুবই প্রিয় খাবার ছিল ... অথচ এখানে আসার পরে সময়ের সাথে সাথে অনেক অনেক কিছুর মতোই এদেরকেও ভুলে যেতে বসেছিলাম ... কিছুদিন আগে এক ভাই দেশ থেকে এমনই কিছু ড্রাই ফুড আনার পর থেকেই বাসায় বলেছি যে এগুলো পাঠাতে ... খেতে ইচ্ছে করছে ... এখানকার কিছু ইন্ডিয়ান / বাঙ্গালী দোকানে এগুলো মাঝে মাঝে পাওয়া যায় ... তবে যে পরিমানে ওরা এগুলো আনে তার চেয়ে অনেক বেশী চাহিদা হওয়ার কারনে সেগুলো বেশীরভাগ সময়ে পাওয়া যায় না, আর আমি যেখানে থাকি সে শহরে তো এ জিনিসগুলোর নাম গন্ধও নাই ... দেশের প্রিয়জনরাও তাই বেশ জলদি জিনিসগুলো পাঠিয়ে দিলো ...

ওদের সাথে অনেক বছর হয় দেখা হয়নি, একসাথে বসে কাড়াকাড়ি করে কুড়মুড়িয়ে এ সব কিছু খাওয়া হয়নি ... জটিল ভ্রাতার আজকের পোষ্ট টা পড়ে আবার যেন চলে গেলাম সেই পুরোনো দিন গুলোতে ... একে একে মনে পড়তে লাগলো সেই সব মধুর স্মৃতি ... এক একটি কামড়ে ওদেরকে যখন ক্ষত বিক্ষত করে গলাধঃরণ করছি সেই সাথে যেন শুরু হলো অসহ্য বেদনার নিরব রক্তক্ষরন ....




২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×