somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথোপকথন : ফানুস ভালোবাসা

২৫ শে মে, ২০১২ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :










>> ঐ
== কি ?

>> ভাল্লাগে না
== এরপর ?

>> এরপর আবার কি ?
== পরের লাইন টা কি ?

>> এর পরের কোনো লাইন নেই
== তাইলে অফ যা

>> না আমি অফ যাব না
== তাইলে বলতে থাক

>> আরে তোর সমস্যা টা কি ?
== কোনো সমস্যা নেই তো

>> আজকে যা বলছি সব উড়িয়ে দিচ্ছিস যে ?
== আজকাল ডানা এর ব্যাবসা শুরু করেছি তো , তাই তোর কথাগুলোর পিঠে ডানা লাগিয়ে উড়িয়ে দিচ্ছি ...

>> আমায় দুটো ডানা দিবি ?
== কোথায় উড়ে যেতে চাস ?

>> দিবি কি না বল ?
== মনে কর দিলাম , এর পর ?

>> তোর পিঠে লাগিয়ে উড়িয়ে দিবো
== এ্যাঁ ... মানে কি ?

>> আমার কথাগুলোকে যেমন উড়িয়ে দিচ্ছিস , তোকেও তেমন করে উড়িয়ে দিবো
== কোথায় ?

>> কোথায় আবার , যেখানে তোকে পাঠানো দরকার সেখানে
== সেটা কোন জায়গা ?

>> জাহান্নামের চৌরাস্তায়
== হা হা হা .... আচ্ছা ঠিকাছে , পাঠিয়ে দিস ... আর কিছু ?

>> ধুর , তুই একটা বোরিং পদার্থ
== তবুও ভাল অপদার্থ বলিসনি ... শুনে ভালো লাগলো

>> ধ্যাৎ ... তোর সাথে কথা বলাই ভুল হইসে
== তো কি করতে চাস তোর এই এলেবেলে কথা বলে অন্য কারো মাথা নষ্ট করবি নাকি ?

>> হ্যা করবো , কোনো সমস্যা ?
== নাহ ! সমস্যা নেই , তবে ঘটনা হলো ...

>> কিসের ঘটনা ?
== আরে কোনো দুর্ঘটনা না , ঘটনা ...

>> সেইটা কি ?
== ফানুস উড়াবি ?

>> এর মধ্যে হঠাৎ ফানুস কোথা থেকে এলো ?
== উড়াবী কি না বল ...

>> এই রাতে কোথা থেকে আসবে ও সব ?
== আমার হাতটা ধর ...

>> ধরলাম , যদি এলেবেলে কিছু করেছিস তো তোর হাত মচকে দিবো বলে দিলাম ...
== ঠিকাছে দিস ....




== এবার চোখ বন্ধ কর ...
>> করলাম

== চারিদিক অন্ধকার ... তুই দাড়িয়ে আছিস ...
>> হুমম ...

== পায়ের নীচে হালকা ভিজে , নরম কিছু অনুভব করছিস ?
>> হ্যা , কিন্তু কি ওগুলো ?

== কুয়াশা ভেজা ঘাস ...
>> হুমম ...

== এবার আস্তে আস্তে চোখ দুটো খোল ...
>> চারিদিকে এত অন্ধকার কেন ?

== কারণ তুই মাঝ রাতে বিশাল খোলা মাঠের মাঝে দাড়িয়ে আছিস
>> আমায় অন্ধকার কে যে অনেক ভয় ...

== আমার হাত টা শক্ত করে ধর , আর আকাশের দিকে তাকিয়ে দেখ ...
>> কিচ্ছু দেখি না তো ...

== যদি বেশী ভয় করে তবে আরো শক্ত করে হাত টা ধর , এখন ভয় কমছে একটু ?
>> হুমম ... কিন্তু অন্ধকার তো ...

== অন্ধকারের মাঝেই , ঐ দুর আকাশে দেখ তো কিছু দেখা যায় কি না
>> উহু .... কিচ্ছু না

== ঐ যে ... ঐ ডান দিকে , দেখ ... ছোট্ট একটা আলো , আবার টুপ করে নাই হয়ে গেল দেখতে পাচ্ছিস ?
>> এত জলদি চলে গেলে কেমন করে দেখবো ?

== আচ্ছা আবার যখন আসবে তখন দেখিস ... ঐ তো ... ঐ যে দেখ
>> কি যেন দেখা যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না

== আরেক্টু চেষ্টা কর ... ঐ যে এবার কয়েকটা এক সাথে আসছে দেখ দেখ ... ঐ যে উপরের দিকে ...
>> আরে তাই তো ...

== ঐ যে আরো কয়েকটা , দেখ দেখ ... উপরের দিকে উঠে যাচ্ছে
>> বাহ ; সুন্দর তো ...

== এখন দেখ কত্তগুলো এক সাথে আকাশে উড়ছে ....
>> কি সুন্দর ... কিন্তু ওগুলো অত দুরে কেন ?

== চল কাছে গিয়ে দেখি ....
>> আচ্ছা ; চল ... হাত ছাড়িস না কিন্তু

== ঠিকাছে ছাড়ছি না ... এখন ফানুস গুলো অনেক বড় করে দেখতে পাচ্ছিস , দেখ তো ভালো করে ,
>> হ্যা , তাইতো ...

== ঐ যে , দেখ , বড় ফানুস টা তোর দিকেই নেমে আসছে ...
>> হ্যা হ্যা ... যেন হাত বাড়ালেই ধরা যায় , কিন্তু ওতে কি লেখা ?

== তুই পড় ...
>> তুই বল না প্লীজ ....

== ফানুস টায় লেখা আছে ... " থ্যাংস ফর ইওর স্মাইল "





৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×