somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অনেক তো হলো... এবার কি থামা যায় না?

৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাথির মোহাম্মাদ হতে হবে তা বলছি না, অন্তত স্বজন প্রীতি বাদ দিয়ে আইনের সুশাসন প্রতিষ্ঠা করলেই যথেষ্ট হত।

একটা খড়ের গোদায় আগুন ধরানোর জন্যে একটা ম্যাচের কাঠিই যথেষ্ট। একটা অল্পতে টুষ্ট হাসিখুশি জন গোষ্ঠীকে নষ্ট করতে তেলের দাম / সারের দাম বাড়ানই যথেষ্ট।

একটা পদ্মা সেতু, একটা মেট্রোরেল, কিছু এলোমেলো ওভারব্রীজ, কল্পিত হাইরিচ জিডিপি, কিছু গৃহহীন প্রকল্প এসব বৃহত্তর জনগোষ্ঠীকে সুখি করে না। মৌলিক অধিকার আর আইনের সুশাসন মানুষকে সুখী করে। আড়াই হাজার বাংলাদেশীর সুইস ব্যাঙ্ক একাউন্ট প্রমান করে না আমার এখন ভাল আছি।

আমি চাইনা ১৯৭৬ এর মন্বন্তর ফিরে আসুক। কি হবে বেগম পাড়ায় একটা বাড়ি বানিয়ে? আমি বা আপনার ভাই যদি থাকি খুপরি ঘরে না খেয়ে, বেগম পাড়ায় আপনার কি শান্তিতে ঘুম আসবে? নাকি আমেরিকায় বিশাল কোন অভিজাত ভিলাতে? অবশ্য এই সেন্স যদি থাকতো তাহলে তো এসব বলতেই হত না।

আসলে কি জানেন, একই পরিবারের কোন ভাই যদি মুচি হয়, আর তারই সহোদর ব্যারিষ্টার ভাইয়ের জুতা যদি মুচি ভাইকে কালি করতে হয়, তখন কিন্তু সন্মান থাকে না। ধরুন আপনার আলীশান বিল্ডিংঙের চারপাশ বস্তি দিয়ে ঘেরা। ময়লার স্তুপ, দূষণ... ভাললাগবে খুব?

উঠতে হলে সবাইকে নিয়েই উপরে উঠতে হয়। শান্তিতে থাকতে হলে সবাই কে নিয়ে শান্তিতে থাকার কথা মাথায় নিতে হয়।

আমার বাবা কিন্তু মুক্তিযোদ্ধা। অথচ মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠাননি। কেন জানেন? যে তালিকায় রাজাকারের নাম, সেখানে তিনি নিজের নাম দেখতে চান না।

হয়ত সামনে এমনও সময় আসবে, আমি বাংলাদেশি বাঙ্গালি এই পরিচয় দিতে নিজে সংকোচ করব... কারন দুর্নীতি।

এখনও সময় আছে দুর্নীতি নিয়ে কাজ করার। দুর্নীতি তো থামান যাবে না। কমিয়ে আনতে হবে। কত বড় বাজেট হচ্ছে, সংসদে সেটা আলোচনা না করে, কত % দুর্নীতি কমানো হবে, কোন কোন সেক্টর কে আগে ধরা হবে, সেটা করা দরকার।

অবশ্য কিভাবে সম্ভব? গাইকা, নাইকা, মাদক ব্যবসায়ী দিয়ে গুরুত্বপূর্ন জায়গাগুলো ভরা, এসব দিয়ে বিনোদন চলে, আমোদ প্রমোদ চলে। কিন্তু পেটে ভাত না থাকে ওসব চলে না।

অনেক তো হলো... এবার কি থামা যায় না?

সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৪১
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×